By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 7 Jul 2024 Paper 1 Bengali, Question 132

Topic: Reading comprehension

Passage

নির্দেশ ঃ নিম্নোদ্ধৃত গদ্যাংশটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলির (129 থেকে 135 নং প্রশ্ন) সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর নির্বাচন করুন ঃ
ঘুম এসে কালাচাঁদকে গিলে খেল। অমনি কালাচাঁদের সামনে কয়েকজন ভদ্রলোক এসে হাজির। একজনকে তো দেখেই চিনল। স্যার ! আপনি নিশ্চয় স্যার আশুতোষ – হুঁ। তোমার সঙ্গেই দেখা করতে এসেছি। তুমি এবারে কলকাতা ইউনিভার্সিটির ভাইসচ্যান্সেলার হও।
আমি স্কুল ফাইনাল পাশই করিনি স্যার।
তাতে কি ! ইনি তোমায় সার্টিফাই করেছেন। এঁনারাও করেছেন।
পাশে যে ভদ্রলোক দাঁড়িয়েছিলেন, তিনি এগিয়ে এসে বললেন, আমি যাদবচন্দ্র চক্রবর্তী।
আজ্ঞে ?
হ্যাঁ। আমিই ঈশ্বর যাদবচন্দ্র চক্রবর্তী, আমি জানি তুমি আমার অঙ্কের বই গত পনের বছরে মোট দশ কপি কিনেছ।
তা কিনতে হয়েছে স্যার। আপনার বইয়ের কষে দেওয়া অঙ্কগুলোই পরীক্ষায় বেশি করে আসে।
তোমাকেও সে-সব সঙ্গে নিয়ে পরীক্ষায় বসতে হয়েছে।
হ্যাঁ স্যার। বার বার। হাফইয়ার্লি, অ্যানুয়াল – দুই পরীক্ষাতেই।
পাতাগুলো তো ছিঁড়ে সঙ্গে নিয়ে যেতে, তবু পাশ করনি। কেন যে করনি আমি ঠিক বুঝে উঠতে পারিনি কালাচাঁদ। এসব অনেক কিছু ভেবেই আমরা ঠিক করেছি, তুমিই ভি. সি. হবে।
স্যার। আপনার কষে দেওয়া অঙ্কের নীচে দু’এক জায়গায় লেখা থাকে – সি পেজ ওয়ান হান্ড্রেড্ টেন। আমি যে সে কথাও খাতায় লিখে দিতাম।
তবে তো ধরা পড়বেই ! যাক গে ! এতেই বোঝা যাচ্ছে, তুমি কত মন দিয়ে আমাকে পড়েছ। আর আপত্তি কোরো না। তারপর যাদবচন্দ্র কাছে এগিয়ে এসে বললেন, ওঁরা সবাই তোমার চেয়ে অনেক বড়। ওঁদের কথাটা রাখ। দেশের আজ এই অবস্থায় তুমিই ভাইস চ্যান্সেলারের পদে সবচেয়ে যোগ্য লোক।
ওঁরা ? ওঁরা মানে স্যার ?
তুমি দেখতে পাচ্ছ না কালাচাঁদ। কারা দাঁড়িয়ে রয়েছেন ?
এবারে ভালো করে দেখল কালাচাঁদ। আরে বাবা। স্যার, আপনি। আপনি তো আচার্য স্যার জগদীশচন্দ্র বসু স্যার।
হ্যাঁ। তুমি দেখছি ঠিক চিনেছ। একসঙ্গে দু’বার স্যার বলতে নেই। ইনি কে বলো তো !
ঠিক ধরতে পারছি নে। আপনাদের মতোই তো গলাবন্ধ কোট গায়ে।
ভদ্রলোক নিজেই বললেন, আমি হলাম গিয়ে স্যার যদুনাথ সরকার –
ঠিক চিনতে পারছি নে।
স্যার আশুতোষ এগিয়ে এলেন, যদু আমাদের বিরাট হিস্টোরিয়ান। তোমার কাজ কর্মেও সাহায্য করবে। চলো, তোমায় বিশ্ববিদ্যালয়ে বসিয়ে দিয়ে আসি। বিশ্ববিদ্যালয়ের যদুর অভিজ্ঞতা আছে।
আমায় ছেড়ে দিন, আমি ধরা পড়ে যাব। শেষে লজ্জার শেষ থাকবে না।
তোমায় কিছু করতে হবে না। শুধু ডিগ্রি, পি এইচ. ডি-র সার্টিফিকেটে সই দেবে। বড় বড় করে। তুমি তো সই জাল করতে পারো ভালো।
স্যার, আমি আগেকার শেখা সব জিনিস ভুলে যাচ্ছি।
তার মানে ? ভুলে যাচ্ছ কি ?
হ্যাঁ স্যার। অনেকদিন ধরে পড়াশুনো করছি তো। বড় হাতের সি – বড় হাতের ডি – কোনটা কোন দিকে বাঁকানো – তা ঠিক মনে থাকে না। সন্দেহ জাগে লেখার সময়।

Q132

মন্তব্য দুটির সত্যাসত্য নির্দেশ করুন।
(ক) আবির্ভূত ব্যক্তিদের মধ্যে প্রত্যেকেই ভিন্ন ভিন্ন উদ্দেশ্য নিয়ে কালাচাঁদের কাছে এসেছিলেন।
(খ) আবির্ভূত ব্যক্তিদের প্রত্যেকেই গলাবন্ধ কোট পরে এসেছিলেন।
সঠিক উত্তরটি নির্বাচিত করুন ঃ

  1. (1) (ক) ঠিক, (খ) ভুল
  2. (2) (ক) ভুল, (খ) ঠিকCorrect answer
  3. (3) (ক) এবং (খ) – দুটোই ভুল
  4. (4) (ক) এবং (খ) – দুটোই ঠিক

Solution.

CBSE answer: (2)

উত্তর: (2) (ক) ভুল, (খ) ঠিক

  1. (ক) ভুল: সবাই একই উদ্দেশ্যে এসেছেন, কালাচাঁদকে ভাইসচ্যান্সেলার করতে।
  2. (খ) ঠিক: যদুনাথ সরকারকে দেখে কালাচাঁদ বলে ‘আপনাদের মতোই তো গলাবন্ধ কোট গায়ে’, অর্থাৎ সবার গায়েই গলাবন্ধ কোট।

সতর্কতা: (3) বেছে নিলে ‘আপনাদের মতোই’ কথাটির ইঙ্গিত বাদ পড়ে।