By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 7 Jul 2024 Paper 1 Bengali, Question 113

Topic: Listening and speaking

Q113

নীচের কোন শ্রেণিকক্ষ-অনুশীলনটি শিক্ষার্থীদের মৌখিক (oral) ভাষা বিকাশে সাহায্য করে ?

  1. (1) শিক্ষকের সঙ্গে কোনো পাঠ বা text থেকে সমবেত পাঠ
  2. (2) মুখস্থ করে কোনো কবিতার সমবেত পাঠ
  3. (3) চরিত্রাভিনয়ে (role-plays) অংশগ্রহণCorrect answer
  4. (4) নতুন বা অপরিচিত শব্দাবলির সঠিক উচ্চারণ অনুশীলন

Solution.

CBSE answer: (3)

উত্তর: (3) চরিত্রাভিনয়ে (role-plays) অংশগ্রহণ

  1. চরিত্রাভিনয়ে শিশু বাস্তব পরিস্থিতির মতো করে নিজের ভাষায় কথা বলে।
  2. এতে স্বতঃস্ফূর্ত ও অর্থপূর্ণ কথোপকথন হয়, মৌখিক ভাষা সাবলীল হয়।

সতর্কতা: (1) সমবেত পাঠ, (2) মুখস্থ কবিতার সমবেত পাঠ বা (4) উচ্চারণ অনুশীলন মূলত পুনরাবৃত্তি; সেখানে শিশু নিজে ভাষা গড়ে না।