By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 7 Jul 2024 Paper 1 Bengali, Question 92

Topic: Reading comprehension

Passage

নির্দেশ ঃ নিম্নোদ্ধৃত গদ্যাংশটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলির (91 থেকে 99 নং প্রশ্ন) সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর নির্বাচন করুন ঃ

সমকালীন বাংলার অন্যতম শ্রেষ্ঠ ভাষাবিজ্ঞানী পবিত্র সরকার বলেছেন, ‘প্রবাদ হল লোক-অভিজ্ঞতা বা লোকদর্শনের একটা সংহত ও সুন্দর ভাষাগত রূপ যা প্রায়ই একটিমাত্র বাক্যের কখনও দুটি সংলগ্ন বাক্যের। কদাচিৎ দুটির বেশি বাক্য দিয়ে।’ প্রবাদের মূল্য ব্যবহারিকতার জন্য অর্থাৎ প্রয়োগ গত। উপার্জিত জ্ঞান আমাদের কাজে লাগে। কার্যকর জ্ঞান ও অভিজ্ঞতার বাহন হিসেবেই তার স্বীকৃতি। কিন্তু সে তার বিশিষ্ট রূপের জন্য। প্রবাদের কার্যকারিতা দু ধরণের – জ্ঞান হিসেবে আর কথার অস্ত্র হিসেবে। অধ্যাপক সরকারের মতে, strategy বা style টি অতি গুরুত্বপূর্ণ। প্রবাদে যেমন আছে অলংকরণ তেমনি আছে ওজন। এ বিষয়ে পরে আমরা তাঁর অন্যান্য বিশ্লেষণে যাব। ভাষাবিজ্ঞানী অধ্যাপক রমাপ্রসাদ দে-র সংক্ষিপ্ত সংজ্ঞাটি এমন ঃ ‘প্রবাদ জনমানসের বুদ্ধিদীপ্ত সংহত বাক্‌নির্মিতি।’

বাগ্‌ধারা (Idiom) হল গদ্য বাক্যখণ্ড। তা অধিকাংশে রূপক ও মেটাফর জাতীয় অলংকরণ। গদ্যনির্ভর বাগধারায় কোনও প্রচ্ছন্ন উপদেশ, কর্তব্য বা অকর্তব্যের নির্দেশ বা তেমন কোনও প্রার্থিত প্রজ্ঞার আভাস থাকে না, এমনই মত অধ্যাপক সরকারের। রমাপ্রসাদ দে বলেন, পূর্ণবাক্যের প্রবাদ sentence বা proverbial phrase যাকে বাগ্‌ধারা বা প্রবচন, রুশভাষায় pogovorki বলা হয়।

বাংলার আঞ্চলিক প্রবাদ সংকলনের কথামুখ লিখতে বসে সংস্কৃত প্রবাদের বিষয়ে দু-চারটি কথা বলা বোধ করি অপ্রাসঙ্গিক হবে না। সংস্কৃতে লেখা নানান গ্রন্থ থেকে পাওয়া যাবতীয় প্রবাদকে পণ্ডিতগণ কয়েকটি ভাগে ভাগ করেছেন। মোটামুটিভাবে সেগুলি হল ঃ (ক) আভাণক (খ) উদ্ভট (গ) সুভাষিত বা সূক্তি আর (ঘ) লোকন্যায়।

আভাণক হল ‘লোকপরম্পরায় প্রচলিত ন্যায় বা যুক্তিযুক্ত বাক্য’ (হরিচরণ বন্দ্যো.) (লৌকিকানামাভাণকং...সাংখ্য; সত্যং কৃতং ত্বয়াভাণকং। তটং গতায়া অপি নৌকায়া ন বিশ্বসিতব্যম্... কর্পূরমঞ্জরী)। কোথাও বলা হচ্ছে সূক্তি বা good saying বা proverbial saying, যাকে ইংরেজ বলেন saw সংক্ষিপ্ত সরল সরস অভিজ্ঞতাপ্রসূত উপদেশবাক্যে সাধারণ সত্যের প্রকাশ। যেমন, ‘কণ্টকেনৈব কণ্টকম্’। জেলায় এমন কিছু আভাণক হল কলসির জল, গড়াতে গড়াতেই শেষ,’ ‘জয়ের কালে ক্ষয় নেই, ক্ষয়ের কালে জয় নেই’, ‘আল্লা যারে দেয়, ছপ্পর ফুঁড়ে দেয়’, ‘গরজে গয়লা ঢ্যালা বয়’, প্রভৃতি।

উদ্ভট হল কোষকাব্য (পরস্পর নিরপেক্ষ শ্লোকসমূহ; আর্যাসপ্তশতী; সুভাষিতাবলি... হ. বন্দ্যো.) গোত্রের। উৎকৃষ্ট উপায়ে বলা। লোকপ্রসিদ্ধ অজ্ঞাত কবি-কর্তৃক রচিত হত এই শ্লোক। ইংরেজিতে যাকে বলে anonymous apophthegms or apothegms।

Q92

ভাষাবিজ্ঞানী পবিত্র সরকারের মত অনুযায়ী, প্রবাদের বিভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে থাকে –

  1. (1) অলংকরণযুক্ত সৌন্দর্যCorrect answer
  2. (2) অলংকরণহীন ব্যবহারিকতা
  3. (3) style - হীন ওজন
  4. (4) ওজনহীন strategy

Solution.

CBSE answer: (1)

উত্তর: (1) অলংকরণযুক্ত সৌন্দর্য

  1. পবিত্র সরকার প্রবাদকে লোক-অভিজ্ঞতার ‘সংহত ও সুন্দর’ ভাষারূপ বলেছেন।
  2. তিনি আরও বলেছেন, প্রবাদে অলংকরণ আছে, ওজনও আছে।
  3. তাই অলংকরণ ও সৌন্দর্য প্রবাদের বৈশিষ্ট্য।

সতর্কতা: (2), (3), (4) প্রতিটিতে ‘হীন’ শব্দ আছে; কিন্তু গদ্যাংশে অলংকরণ, style ও ওজন সবই প্রবাদে আছে বলা হয়েছে।