কবিতাটির মধ্যে প্রকাশ পেয়েছে –
- (1) বর্তমান প্রজন্মের অকর্মন্যতা
- (2) বর্তমান প্রজন্মের অকৃতকার্যতা
- (3) বর্তমান প্রজন্মের দুর্বলতা
- (4) বর্তমান প্রজন্মের অবক্ষয়
নির্দেশ ঃ নিম্নোদ্ধৃত কবিতাটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলির (100 থেকে 105 নং প্রশ্ন) সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর নির্বাচন করুন ঃ
এই তো জানু পেতে বসেছি, পশ্চিম
আজ বসন্তের শূন্য হাত –
ধ্বংস করে দাও আমাকে যদি চাও
আমার সন্ততি স্বপ্নে থাক।
কোথায় গেল ওর স্বচ্ছ যৌবন
কোথায় কুরে খায় গোপন ক্ষয় ?
চোখের কোণে এই সমূহ পরাভব
বিষায় ফুসফুস ধমণী শিরা !
জাগাও শহরের প্রান্তে প্রান্তরে
ধূসর শূন্যের আজান গান ঃ
পাথর করে দাও আমাকে নিশ্চল
আমার সন্ততি স্বপ্নে থাক।
না কি এ শরীরের পাপের বীজাণুতে
কোনোই ত্রাণ নেই ভবিষ্যের ?
আমারই বর্বর জয়ের উল্লাসে
মৃত্যু ডেকে আনি নিজের ঘরে ?
না কি এ-প্রাসাদের আলোর ঝল্সানি
পুড়িয়ে দেয় সব হৃদয় হাড়
এবং শরীরের ভিতরে বাসা গড়ে
লক্ষ নির্বোধ পতঙ্গের !
আমারই হাতে এত দিয়েছ সম্ভার
জীর্ণ করে ওকে কোথায় নেবে ?
ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর
আমার সন্ততি স্বপ্নে থাক।
কবিতাটির মধ্যে প্রকাশ পেয়েছে –
CBSE answer: (4)
উত্তর: (4) বর্তমান প্রজন্মের অবক্ষয়
সতর্কতা: (1) অকর্মন্যতা বা (3) দুর্বলতা আংশিক মনে হলেও কবিতার মূল সুর ক্ষয় ও পচন, অর্থাৎ অবক্ষয়।