By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 7 Jul 2024 Paper 1 Bengali, Question 101

Topic: Poem comprehension

Passage

নির্দেশ ঃ নিম্নোদ্ধৃত কবিতাটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলির (100 থেকে 105 নং প্রশ্ন) সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর নির্বাচন করুন ঃ

এই তো জানু পেতে বসেছি, পশ্চিম
আজ বসন্তের শূন্য হাত –
ধ্বংস করে দাও আমাকে যদি চাও
আমার সন্ততি স্বপ্নে থাক।

কোথায় গেল ওর স্বচ্ছ যৌবন
কোথায় কুরে খায় গোপন ক্ষয় ?
চোখের কোণে এই সমূহ পরাভব
বিষায় ফুসফুস ধমণী শিরা !

জাগাও শহরের প্রান্তে প্রান্তরে
ধূসর শূন্যের আজান গান ঃ
পাথর করে দাও আমাকে নিশ্চল
আমার সন্ততি স্বপ্নে থাক।

না কি এ শরীরের পাপের বীজাণুতে
কোনোই ত্রাণ নেই ভবিষ্যের ?
আমারই বর্বর জয়ের উল্লাসে
মৃত্যু ডেকে আনি নিজের ঘরে ?

না কি এ-প্রাসাদের আলোর ঝল্‌সানি
পুড়িয়ে দেয় সব হৃদয় হাড়
এবং শরীরের ভিতরে বাসা গড়ে
লক্ষ নির্বোধ পতঙ্গের !

আমারই হাতে এত দিয়েছ সম্ভার
জীর্ণ করে ওকে কোথায় নেবে ?
ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর
আমার সন্ততি স্বপ্নে থাক।

Q101

‘আমার সন্ততি স্বপ্নে থাক।’ – এখানে কবির কামনা তাঁর সন্তানরা –

  1. (1) স্বপ্ন-সুন্দর জীবন যাপন করুকCorrect answer
  2. (2) মিথ্যা স্বপ্নের ঘোরে জীবন কাটাক
  3. (3) অন্যান্য মানুষের সন্তানদের চেয়ে ভালো থাকুক
  4. (4) পিতা-মাতার অবাস্তব স্বপ্ন পূরণ করুক

Solution.

CBSE answer: (1)

উত্তর: (1) স্বপ্ন-সুন্দর জীবন যাপন করুক

  1. কবি নিজেকে ধ্বংস বা পাথর করে দেওয়ার কথা বলছেন, বিনিময়ে চাইছেন সন্তান যেন স্বপ্নে থাকে।
  2. এখানে স্বপ্ন মানে সুন্দর, আশাভরা, ক্ষয়মুক্ত জীবন।
  3. নিজের প্রজন্মের পচন যেন সন্তানদের ছুঁতে না পারে, এটাই কামনা।

সতর্কতা: (2) ‘মিথ্যা স্বপ্নের ঘোরে জীবন কাটাক’ নেতিবাচক কামনা; কবির আত্মত্যাগী প্রার্থনার সঙ্গে মেলে না।