By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 7 Jul 2024 Paper 1 Bengali, Question 103

Topic: Poem comprehension

Passage

নির্দেশ ঃ নিম্নোদ্ধৃত কবিতাটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলির (100 থেকে 105 নং প্রশ্ন) সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর নির্বাচন করুন ঃ

এই তো জানু পেতে বসেছি, পশ্চিম
আজ বসন্তের শূন্য হাত –
ধ্বংস করে দাও আমাকে যদি চাও
আমার সন্ততি স্বপ্নে থাক।

কোথায় গেল ওর স্বচ্ছ যৌবন
কোথায় কুরে খায় গোপন ক্ষয় ?
চোখের কোণে এই সমূহ পরাভব
বিষায় ফুসফুস ধমণী শিরা !

জাগাও শহরের প্রান্তে প্রান্তরে
ধূসর শূন্যের আজান গান ঃ
পাথর করে দাও আমাকে নিশ্চল
আমার সন্ততি স্বপ্নে থাক।

না কি এ শরীরের পাপের বীজাণুতে
কোনোই ত্রাণ নেই ভবিষ্যের ?
আমারই বর্বর জয়ের উল্লাসে
মৃত্যু ডেকে আনি নিজের ঘরে ?

না কি এ-প্রাসাদের আলোর ঝল্‌সানি
পুড়িয়ে দেয় সব হৃদয় হাড়
এবং শরীরের ভিতরে বাসা গড়ে
লক্ষ নির্বোধ পতঙ্গের !

আমারই হাতে এত দিয়েছ সম্ভার
জীর্ণ করে ওকে কোথায় নেবে ?
ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর
আমার সন্ততি স্বপ্নে থাক।

Q103

কবিতাটির মধ্যে মূলত ব্যক্ত হয়েছে –

  1. (1) এক অপ্রতিরোধ্য উচ্চাকাঙ্খা
  2. (2) এক অনস্বীকার্য দায়বদ্ধতাCorrect answer
  3. (3) এক অবরুদ্ধ আত্মকেন্দ্রিকতা
  4. (4) এক অসম প্রতিদ্বন্দ্বিতা

Solution.

CBSE answer: (2)

উত্তর: (2) এক অনস্বীকার্য দায়বদ্ধতা

  1. কবি বারবার নিজেকে ধ্বংস করার প্রার্থনা করেন, শুধু সন্তানরা যেন ভালো থাকে।
  2. পরবর্তী প্রজন্মের প্রতি এই দায় তিনি এড়াতে পারেন না।
  3. নিজের ভুলের দায় নিয়ে ভবিষ্যৎকে রক্ষা করার আকুতিই কবিতার মূল কথা।

সতর্কতা: (3) আত্মকেন্দ্রিকতা উল্টো; কবি নিজেকে নয়, সন্তানকে আগে রাখছেন।