গদ্যাংশের শেষ অনুচ্ছেদে বর্ণিত গণেশের আচরণ কীসের পূর্বাভাষ দেয় ?
- (1) বিদ্রোহের
- (2) আত্মবিলোপের
- (3) অরাজকতা সৃষ্টির
- (4) মানসিক বিকারের
নির্দেশ ঃ নিম্নোদ্ধৃত গদ্যাংশটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলির (121 থেকে 128 নং প্রশ্ন) সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর নির্বাচন করুন ঃ
বসিয়া ভিক্ষা করিবার উপযোগী এমন জায়গা আশেপাশে আর নাই। চারদিক হইতে চারিটি রাস্তা আসিয়া মিলিয়াছে। কলিকাতা শহর ক্রমে বিস্তৃত হইতেছে এই দিকটায়।
পাশেই বাজার, একটু দূরে পশ্চিম দিকের রাস্তার শেষ প্রান্তে আদিগঙ্গা ; গঙ্গার উপরে হিন্দুর পীঠস্থান কালীমন্দির।
আজ প্রায় পাঁচ বৎসর জনমেজয় এইখানে বসিয়া ভিক্ষা করে, পরিষ্কার একটি সিগারেটের কৌটা তুলিয়া ধরিয়া পথিকদের উদ্দেশে বলে, খোঁড়া নাচারকে –
গঙ্গা স্নানান্তে দেবী-দর্শনের পর পূণ্যলোভাতুর মানুষের কোমল মন সেই কাতর প্রার্থনা উপেক্ষা করিতে পারে না। জনমেজয়ের ভিক্ষার কৌটা ভরিয়া যায়।
আগে দিনই চলিত না। এইখানে বসার পর হইতে তার ভাগ্য ফিরিয়াছে, স্বচ্ছলতা দেখা দিয়াছে, সঙ্গে সঙ্গে বাড়িয়াছে মনের প্রসারতা।
সে ঘরভাড়া দেয় মাসে দু’টাকা, পোষ্য তার অনেকগুলি, দুটি বিড়াল, একটি কুকুর, তার চার-পাঁচটি ছানা, এক খাঁচা মনিয়া, আরও নানারকমের পাখী।
তার এই সৌভাগ্য অন্যান্য ভিখারীদের সহ্য হয় না। কেহ বলে, লোকটার বরাত দেখেছ, যাকে বলে চাঁদা কপাল।
গণেশ বলে, বরাত শুধু ওর নয়, ঐ জায়গাটারও ; একটু বৃষ্টির জলও কখন জমতে দেখলাম না, অথচ আমাদের বেলা আকাশে মেঘ ডাকতে না ডাকতেই পথ ঘাট ভেসে যায় ; থাকো দুদিন উপোষ করে।
নিজের উপবাসী থাকার যে কষ্ট তার চেয়ে গণেশ বেশী কষ্ট অনুভব করিত জনমেজয়ের এই সৌভাগ্যের জন্য। একই বৃত্তি, কাছাকাছিই তারা বসে। রোজ তার অন্ন জোটে না, অন্ন যদি বা জুটিল, বিড়ি অথবা গাঁজা কেনার জন্য একটা পয়সাও অবশিষ্ট থাকে না, আর একজন দিব্যি পশু পাখী পোষে, কুকুরকে নাকি দইও খাওয়ায়।
জনমেজয়ের এই জায়গাটার প্রতি লোভ ছিল অনেকেরই, কিন্তু তার দৃঢ় সবল বাহুর মাংসপেশী দেখিয়া লোভটা তারা সম্বরণ করিত। কিন্তু গণেশ তাহা পারিত না।
সে যেখানে বসে সে জায়গাটার কোন জলুস নাই, একটি গলিও আসিয়া সেখানে বড় রাস্তার সঙ্গে মেশে নাই, কাছে একটা ভাল দোকানের পর্য্যন্ত অভাব।
ভিক্ষা পায় না বলিয়া সে দোষ দেয় ভগবানকে ; রাগ করে জনমেজয়ের উপর, এবং যে-দিন চার-ছয়টা পয়সাও জোটে না, সে-দিন ‘হারামজাদা মাটি’ বলিয়া নিজের বসিবার জমিটার উপর পদাঘাত করিয়া জননী ধরিত্রীর ঋণ শোধ করে।
গদ্যাংশের শেষ অনুচ্ছেদে বর্ণিত গণেশের আচরণ কীসের পূর্বাভাষ দেয় ?
CBSE answer: (1)
উত্তর: (1) বিদ্রোহের
সতর্কতা: (4) মানসিক বিকার নয়; গণেশের রাগের কারণ স্পষ্ট ও যুক্তিসঙ্গত, তার বুদ্ধি বিকল হয়নি।