বর্তমানে বনের রক্ষণাবেক্ষণ কে বা কারা করে ?
- (1) বনদেবী
- (2) বনবিভাগ
- (3) হাসপাতালের কর্মীরা
- (4) হেম্ব্রোম ও তার সাথীরা
You are reading the question paper with answers. This is not the timed test: no clock is running and nothing is being scored.
Go to the timed test →নির্দেশ ঃ প্রদত্ত গদ্যাংশটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলির (91 থেকে 99 নং প্রশ্ন) সর্বাধিক নিকটতম উত্তরটি নির্বাচন করুন।
তখনও আমার বিবাহ হয় নাই, একা একাই থাকিতাম। হাসপাতালের কাজ হইয়া গেলে, সময় যেন কাটিতে চাহিত না। এই সময় একদিন বনবিভাগের পারিতোষিক-বিতরণ সভায় যোগ দিবার জন্য একটি নিমন্ত্রণ পত্র পাইলাম। সভাটি নাকি প্রতি বচ্ছরই হয়। যদিও সভা আমার ডিস্পেন্সারি হইতে বেশ একটু দূরে হইবে শুনিলাম– প্রায় ক্রোশখানেক দূরে– তবু ঠিক করিলাম যাইব।
সেই সভাতেই প্রথমে আমি বিক্রম হেম্ব্রোমের সাক্ষাৎ পাই। দৃষ্টি আকর্ষণ করিবার মতো পোশাক এবং চেহারা। মাথায় প্রকাণ্ড পিগ্স্টিক্ হ্যাট্ (হ্যাট্টা তিনি সর্বদা পরিয়াই থাকেন শুনিলাম), গায়ে ফুল-হাতা শার্ট, পায়ে ভারী বুট জুতা এবং পরিধানে খাকি ফুল-প্যান্ট। সৌম্য শান্ত চেহারা। মনে হইল যেন কালো পাথরের একটি মূর্তি এক ধারে বসানো রহিয়াছে। গোলগাল ভারী মুখ। পরিষ্কার কামানো। চোখের দৃষ্টি স্বচ্ছ এবং একাগ্র। দেখিয়া মনে হইয়াছিল বয়স চল্লিশের কোঠায় হইবে। পরে শুনিয়াছিলাম সত্তরের কাছাকাছি।
বনবিভাগের পারিতোষিক-বিতরণ সভায় কৃতী কর্মচারীদের গভর্নমেণ্ট পারিতোষিক বিতরণ করেন। পারিতোষিক বিতরণের পর সেদিন এস. ডি. ও. সাহেব (অবশ্য তিনি সাহেব নন, বাঙালী) নিমন্ত্রিত অভ্যাগতদের দিকে চাহিয়া বলিলেন, “আপনারা কেউ যদি কিছু বলতে চান, বলুন।”
বিক্রম হেম্ব্রোম উঠিয়া দাঁড়াইলেন এবং পরিষ্কার বাঙলায় বলিলেন, “আমি কিছু বলব।”
“বলুন।”
হেমব্রোম বলিতে লাগিলেন, “এই বনকে আমরা ভালোবাসি। এই বনের আশ্রয়ে আমরা লালিত, এই বনের দাক্ষিণ্যে আমরা পালিত। এই বনের রূপ দেখে আমরা মুগ্ধ, এই বনের গাছপালা, লতাগুল্ম, পশুপক্ষী, ফুল-ফল আমাদের পরম আত্মীয়। এই বনকে আমরা ভালোবাসি, খুবই ভালোবাসি, বনকে কেন্দ্র করেই আমাদের সুখ দুঃখ আশা আনন্দ সব। এই বনই আমাদের জীবন। এই বন যখন আমাদের অধিকারে ছিল তখন এই বনকে আমরা সেবা করতাম, এই বনকে আমরা রক্ষা করতাম। এই বনকে বিপদ থেকে বাঁচাবার জন্যে প্রাণ পর্যন্ত তুচ্ছ করতে পারতাম। বনে যখন আগুন লাগত তখন আমরা দলে দলে ছুটে যেতাম সে আগুন নেভাতে। বনের ছোট গাছকে কেউ যদি আঘাত করত আমরা শাস্তি দিতাম তাকে। অকারণে কোনও গাছ কাটবার নিয়ম ছিল না, অসময়ে বা অকারণে বনের পশুপক্ষী শিকার করাটা আমরা পাপ বলে মনে করতাম। এখন কিন্তু বন আর আমাদের অধিকারে নেই। এখন দেশ স্বাধীন হয়েছে, এখন আপনারাই বনের রক্ষণাবেক্ষণ করেন। বনের সম্বন্ধে আমাদের কথা আর কেউ শোনে না। আইনতঃ এখন আপনারাই বনের রক্ষক। সত্যিই যদি রক্ষক হতেন, সত্যিই যদি এই বনদেবীকে আপনারা সেবা করতেন তাহলে আমাদের দুঃখ হত না। এখন কিন্তু বড় দুঃখ হয়, কারণ আপনারা রক্ষক নন ভক্ষক। সকলেরই লক্ষ্য বনকে লুট করে নিজেদের স্বার্থসিদ্ধি করা। আমরা দূর থেকে দাঁড়িয়ে দেখি, কিছু বলতে পারি না, কারণ বললেও আমাদের কথা কেউ শোনে না। আজ আপনি সুযোগ দিলেন তাই আমার মনের কথাটা বলে ফেললাম। আপনারা বনকে ভালোবাসতে শিখুন, তাহলেই আমার মনের দুঃখ আপনারাও অনুভব করতে পারবেন। আর আমার কিছু বলবার নেই, এইবার আমি থামলাম।”
বর্তমানে বনের রক্ষণাবেক্ষণ কে বা কারা করে ?
‘স্বচ্ছ’ – এর সন্ধি বিচ্ছেদের সঠিক রূপটি হবে ঃ
হেম্ব্রোমের বক্তৃতা অনুযায়ী কোন বিবৃতিটি সত্য নয় ?
পারিতোষিক-বিতরণের পর সভায় প্রদত্ত হেম্ব্রোমের বক্তৃতার প্রধান উদ্দেশ্য কী ছিল ?
আলোচ্য গদ্যাংশটিতে মূলতঃ কোন বিষয়ের বর্ণনায় অধিক গুরুত্ব দেওয়া হয়েছে ?
“সভা আমার ডিস্পেন্সারি হইতে বেশ একটু দূরে হইবে শুনিলাম”
বাক্যটিকে চলিত ভাষায় রূপান্তরিত করলে সঠিক রূপটি হবে –
‘পারিতোষিক’ শব্দটির বিশেষ্য শব্দ কোনটি ?
“এই বন যখন আমাদের অধিকারে ছিল তখন এই বনকে আমরা সেবা করতাম”–
প্রদত্ত বাক্যটি কোন শ্রেণীর বাক্য ?
নিচের কোনটি বিক্রম হেম্ব্রোমের চেহারার সঠিক বর্ণনা নয় ?
নির্দেশ ঃ নিম্নে প্রদত্ত কবিতাটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলির (100 থেকে 105 নং প্রশ্ন) সঠিক উত্তর নির্বাচন করুন।
হে ভারত মাতা তুমি ক্ষমা করো,
হে ধরিত্রী তুমি ক্ষমা করো,
হে বিশ্ব প্রকৃতি তুমি ক্ষমা করো,
যারা নারী রূপের অমর্যাদা করছে
যা শক্তি রূপের অবমাননা করছে
যারা সুন্দর শান্ত স্বভাবকে দুর্বলতা ভাবছে,
যে সব দুর্বৃত্তরা শৈশবরূপী–
নারী শরীরকে আঘাতে আঘাতে জর্জরিত করেছে,
মস্তিষ্ককে মাদকাসক্ত বিষ দ্বারা
অবশ-অচৈতন্য করে রেখেছে–
তাদেরও কি তোমরা ক্ষমা করবে ?
তাদেরও কি সহ্য করবে ?
তাদেরও বাঁচতে দেবে ?
তবে হে ভারতমাতা, হে ধরিত্রী, হে প্রকৃতি–
আমরা সাধারণ নারীরা,
কন্যা সন্তানের মায়েরা কি শুধুই–
দেখে যাবো ?
আর এই নিষ্ঠুর পাশবিক অত্যাচারের
স্বীকার হবো ?
আমরা পারবোনা, এই নবরূপী পিশাচদের
সঠিক শাস্তি দিতে ?
মাতৃরূপের, শক্তিরূপের, সৃষ্টিরূপের,
বুদ্ধিরূপের প্রকাশ ঘটাও
সংহার করো অসুর কূলের।।
‘পাশবিক’ - এর বিশেষ্য শব্দ কোনটি ?
বিশ্ব প্রকৃতির কাছে কাদেরকে শাস্তি প্রদানের আবেদন প্রকাশিত ?
কবিতাটিতে কার মানসিক যন্ত্রণার হাহাকার ফুটে উঠেছে ?
কবিতায় কন্যা সন্তানের মায়েরা কীভাবে প্রতিবাদ জানাতে চান ?
নীচের কোন শব্দটি ‘সংহার’ শব্দের সমার্থক নয় ?
কবি এখানে ভারতমাকে কটি রূপ ধারণ করে অসুর সংহারে প্রবৃত্ত হতে বলেছেন ?
শিক্ষক, শিক্ষার্থী এবং উপাদানের উপর পরীক্ষা এবং অভীক্ষার প্রভাবকে বলা হয় –
বিদ্যালয়গুলির সংযোজনকারী দ্বিভাষাতত্ত্ব অনুসরণ করা উচিত কারণ এটি –
স্বরভঙ্গি, স্বর, ঝোঁক, ছন্দ এই ধরণের ভাষাতাত্ত্বিক কার্যগুলি কী নামে পরিচিত ?
ভারতবর্ষের ভাষাগুলি সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সত্য নয় ?
একটি ভাষা শ্রেণীতে ছাত্ররা শিক্ষকের নির্দেশ অনুযায়ী দল গঠন করে এবং প্রদত্ত বিষয়ে একটি বিজ্ঞাপন উপস্থাপিত করে। এই পদ্ধতিতে ভাষা শিখনকে বলা হয় –
একজন শিক্ষক রেস্তোরাঁয় ব্যবহৃত শব্দ তালিকার সাথে শিক্ষার্থীদের পরিচিত করানোর জন্য একটি কার্য দিলেন। নিচের কোনটি এই পাঠের উদ্দেশ্য হওয়া উচিত ?
শিখনের কোন শাখাটি বিশ্বাস করে যে ভাষা, মৌখিক বা অমৌখিক যাই হোক না কেন, অভ্যাস গঠনমূলক পদ্ধতির মাধ্যমে অংশ গ্রহণ করে।
গল্পের সময় এবং স্থানকে বলা হয়–
একটি ভাষা শ্রেণীতে একজন শিক্ষক একদল ছাত্রকে ক্রেতা, সম্পত্তি-বিক্রেতা, জমির মালিক এবং ভাড়াটের অভিনয় করতে বললেন যখন অন্য ছাত্রদের তাদেরকে দেখতে এবং তাদের সংলাপ উপভোগ করতে বললেন। এই প্রক্রিয়াটিকে বলা হয় –
একজন ভাষা শিক্ষিকা পঞ্চম শ্রেণীর ছাত্রদের শিক্ষণকালে সংবাদপত্র, মেনুকার্ড, ট্রেন টিকিট এই ধরণের বস্তু নিয়ে আসেন। শিক্ষণ কার্যের জন্য তিনি কী করেন ?
শ্রবণভিত্তিক পাঠের পরিকল্পনায় নীচের কোনটি একটি গুরুত্বপূর্ণ বিষয় নয় ?
ভারতবর্ষে বহুভাষাতত্ত্ব শিক্ষকদের কী বুঝতে প্ররোচিত করে ?
ভাষার কোন দক্ষতাটি গ্রহণযোগ্য দক্ষতা হিসেবে পরিচিত ?
শ্রবণ কীসের সাথে সংযুক্ত ?
A তালিকার ভাষা শিক্ষণ পদ্ধতির সঙ্গে B তালিকাভুক্ত তাদের বোধ সম্পর্কিত অথবা অন্য কোনো সংযুক্ত প্রক্রিয়াগুলি মেলাও –
| A | B |
|---|---|
| (a) সংযোগমূলক ভাষা শিক্ষণ | (i) সামাজিকভাবে গ্রহণযোগ্য এবং প্রাসঙ্গিকভাবে উপযুক্ত ভাষা |
| (b) প্রত্যক্ষ পদ্ধতি | (ii) নীরব পঠন |
| (c) ব্যাকরণ অনুবাদ | (iii) লিখিত সাহিত্যিক পাঠ |
| (d) পশ্চিমের নূতন পদ্ধতি | (iv) ব্যাকরণ উদ্দীপক হিসেবে শেখানো হয় |
নির্দেশ ঃ প্রদত্ত গদ্যাংশটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলির (121 থেকে 128 নং প্রশ্ন) সঠিক উত্তর নির্বাচন করুন।
নিখিলরঞ্জন পোকার শত্রু ছিল। পোকা দেখিলেই মারিয়া ফেলিত। ছেলেবেলা হইতেই তাহার এই অভ্যাস। মানুষের যেমন মুদ্রা-দোষ থাকে অনেকটা তেমনি। কোথাও পোকা দেখিলে তাহাকে না মারা পর্যন্ত সে স্থির থাকিতে পারিত না। ছেলেবেলায় সে বাড়ির আশেপাশে ঘুরিত পোকা ধরিবার জন্য। প্রজাপতি বা উড়ন্ত-পোকাদের প্রায়ই ধরিতে পারিত না, ধরিত সেই সব পোকাদের যাহারা পাতার উপর চুপ করিয়া বসিয়া থাকে কিংবা ধীরে ধীরে সঞ্চরণ করে। শশা বা ঝিঙের লতায় একরকম গোল গোল লাল পোকা থাকে। নিখিল সেগুলিরই বিশেষ শত্রু ছিল। কিছুদিন পরে কিন্তু আর এক ধরনের পোকার বিরুদ্ধে সে অভিযান শুরু করিল। পোকাগুলি ছাই-ছাই রঙের, সর্বাঙ্গ শক্ত খোলায় আবৃত। চোখ দু’টি নিষ্ঠুর। একটি ছেলে নিখিলকে পোকাটির বিষয়ে জ্ঞান-দান করিল।
“ভয়ানক পাজি পোকা এগুলো। এদের কান-কটারি পোকা বলে। এরা সুযোগ পেলেই কানে ঢোকে। সাংঘাতিক পোকা”–নিখিল তৎক্ষণাৎ পোকাটিকে পিষিয়া মারিয়া ফেলিল। এবং তাহার পর হইতেই ওই পোকা দেখিলে পিষিয়া মারিয়া ফেলিত। কত পোকা যে মারিয়াছিল তাহার আর ইয়ত্তা নাই। বস্তুত বাল্যে এবং কৈশোরে পোকা-নিধনই তাহার একমাত্র ব্যসন (hobby) ছিল।
নিখিলরঞ্জন যখন কলেজে পড়িতে গেল তখন তাহার এই ব্যসনে খানিকটা ছেদ পড়িয়াছিল। কারণ পাড়াগাঁয়ে পোকার যত প্রাদুর্ভাব কলিকাতা শহরে তত নয়। কলিকাতার মানুষরাই পোকার মতো চারিদিকে কিলবিল করিতেছে। তবু মাঝে মাঝে দেখা যাইত, রাত্রে নিখিলরঞ্জন রাস্তার ল্যাম্পপোস্টগুলির দিকে ঊর্ধ্বমুখে চাহিয়া আছে। রাস্তার আলোগুলিকে কেন্দ্র করিয়া অনেক পোকার ভীড়। কিন্তু সেগুলি তো নাগালের বাহিরে। নিখিলরঞ্জন কিছুক্ষণ চাহিয়া থাকিয়া আবার মেসে ফিরিয়া যাইত। একদিন সহসা অনুভব করিল, তাহার কামিজের ভিতর একটা পোকা ঢুকিয়াছে, পিঠের দিকে সড়সড় করিয়া চলিয়া বেড়াইতেছে। তাড়াতাড়ি কামিজটা খুলিয়া ফেলিল, দেখিল পোকাই, সেই ছাই-ছাই রঙের কান-কটারি পোকা। সঙ্গে সঙ্গে পিষিয়া মারিয়া ফেলিল সেটাকে। আরও মাসখানেক পরে যাহা ঘটিল তাহা একটু অদ্ভুত। নিখিলরঞ্জন একটু পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ। গামছাটি নিজের হাতে কাচিয়া শুকাইতে দেয়। পরিষ্কারভাবে নিজের বিছানা নিজেই করে। মশারিটি ঝাড়িয়া স্বহস্তে টাঙায় সেটি রোজ। একদিন রাত্রে শুইয়া আছে, চোখে ঘুমটি সবে লাগিয়াছে, এমন সময় তাহার মনে হইল ঘাড়ের নীচে কি যেন সুড়সুড় করিতেছে। তাড়াতাড়ি উঠিয়া টর্চ জ্বালিল। কিছু দেখিতে পাইল না প্রথমে। তাহার পর বালিশ উল্টাইয়া দেখিল, একটা পোকা তর-তর করিয়া পলাইতেছে। ছাই-ছাই রঙের সেই পোকা ! পোকাটার কেমন যেন একটা স্পাই-স্পাই ভাব। এদিক ওদিক ক্রমাগত লুকাইয়া বেড়াইতে লাগিল, সহজে তাহাকে ধরা গেল না। কিন্তু নিখিল ছাড়িবার পাত্র নয়। পোকাটাকে অবশেষে সে ধরিয়া ফেলিল এবং তর্জনী ও অঙ্গুষ্ঠের মধ্যে পিষিয়া মারিয়া ফেলিল সেটাকে। মরিবার সময় পোকাটা অদ্ভুত শব্দ করিল একটা। ‘কিঁ–চ্’। শব্দটা ছুঁচের মতো নিখিলের কানে গিয়া বিঁধিল। ইহার পরই সে চোখ তুলিয়া দেখিল, মশারির চালে আর একটা পোকা রহিয়াছে। নিখিলের মনে হইল, কেমন যেন ঘাপটি মারিয়া বসিয়া আছে। ধরিবার জন্য হাত বাড়াইতেই উড়িয়া গিয়া তাহার কপালে আঘাত করিয়া অন্যত্র বসিল। নিখিলের মনে হইল পোকাটা যেন আক্রমণ করিল তাহাকে। রুখিয়া উঠিল সে। কিন্তু হাত বাড়াইয়া যে-ই পোকাটাকে ধরিতে যায়, অমনি সে সরিয়া পড়ে, কিন্তু মানুষের সঙ্গে পোকা পারিবে কেন। খানিকক্ষণ পরে নিখিল তাহাকে ধরিয়া ফেলিল এবং দুই আঙুল দিয়া পিষিয়া মারিল। এ পোকাটাও শব্দ করিল–‘কিঁ–চ্’। নিখিল দেখিল ঘরের ছাতে কয়েকটা পোকা বসিয়া রহিয়াছে। নিখিলের মাথায় রক্ত চড়িয়া গিয়াছিল। সে বিছানা হইতে বাহির হইয়া ঝাঁটা হাতে টেবিলের উপর উঠিয়া দাঁড়াইল। পোকাগুলি মেঝেতে পড়িবামাত্র লাফাইয়া নামিয়া যতগুলিকে পারিল পা দিয়া পিষিয়া মারিল। প্রত্যেক পোকাটাই মরিবার আগে অন্তিম আর্তরব করিল–‘কিঁ–চ্’। সব পোকাগুলোকে নিখিল মারিতে পারে নাই। একটা পোকা জানালা দিয়া উড়িয়া গেল।
প্রদত্ত বিবৃতি দুটি (ক) এবং (খ) পড়ুন এবং সঠিক উত্তর নির্বাচন করুন।
বিবৃতি (ক) ঃ নিখিলরঞ্জন যখন কলেজে পড়িতে গেল তখন তাহার এই ব্যসনে খানিকটা ছেদ পড়িয়াছিল।
বিবৃতি (খ) ঃ আরও মাসখানেক পরে যাহা ঘটিল তাহা একটু অদ্ভুত।
“মশারিটি ঝাড়িয়া স্বহস্তে টাঙায় সেটি রোজ”–
বাক্যটিতে স্বহস্তে শব্দটি কোন কারকের উদাহরণ ?
তর্জনী ও অঙ্গুষ্ঠ হলো–
গদ্যাংশটিতে প্রধানতঃ কোন দিকটির উপর গুরুত্ব দেওয়া হয়েছে ?
নিচের কোন ক্রিয়াটি মুদ্রা-দোষ ?
নিম্নে প্রদত্ত বিবৃতিগুলি পড়ুন এবং প্রদত্ত গদ্যাংশ অনুযায়ী বিবৃতিগুলির সঠিক ক্রমটি নির্বাচন করুন।
(ক) নিখিল তাড়াতাড়ি উঠে টর্চ জ্বালিল।
(খ) নিখিল দেখিল ঘরের ছাতে কয়েকটা পোকা বসিয়া আছে।
(গ) ইহার পরই সে চোখ তুলিয়া দেখিল, মশারির চালে আর একটা পোকা রহিয়াছে।
(ঘ) তাহার পর বালিশ উল্টাইয়া দেখিল, একটা পোকা তর তর করিয়া পলাইতেছে।
সঠিক উত্তর নির্বাচন কর।
নিখিলরঞ্জনের প্রধান অভ্যাস কী ছিল ?
কোন পোকাটি প্রায়ই নিখিলের আয়ত্ত্বের মধ্যে আসত না ?
নির্দেশ ঃ নিম্নে প্রদত্ত গদ্যাংশটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলির (129 থেকে 135 নং প্রশ্ন) সঠিক উত্তর নির্বাচন করুন।
ঝাড়খণ্ডের পালামৌ জঙ্গলে বেতলার কথা সকলেই জানে। কারণ সেখানেই পালামৌ ন্যাশনাল পার্কের হেডকোয়ার্টার। চাঁদোয়াটোরি থেকে যে পথটি লাতেহার হয়ে ডালটনগঞ্জ শহরের দিকে চলে গেছে, সে পথেই ডালটনগঞ্জের সাত মাইল আগে একটি পথ বাঁদিকে ঢুকে গেছে জঙ্গলে। তারপর ঔরঙ্গি নদীর উপরের সাঁকো পেরিয়ে চলে গেছে বেতলার দিকে। ঔরঙ্গি সাঁকো থেকে ডানদিকে চাইলে চোখে পড়ে কেচকি বাংলোটি। সেই কেচকিতে ঔরঙ্গি আর কোয়েলের সঙ্গমস্থল। এই কেচকি বাংলো বিখ্যাত হয়ে গেছে সত্যজিৎ রায়ের ‘অরণ্যের দিনরাত্রি’ ছবির পটভূমি হিসাবে। এখানেই সৌমিত্র, শুভেন্দু, শমিত ভঞ্জ, রবি ঘোষদের দেখা গিয়েছিল বাংলোর ধারের কুয়োতে চান করতে।
বেতলা ছাড়িয়ে আরও এগিয়ে গেলে চেকনাকা। সেই নাকা পেরিয়ে আরও এগিয়ে গেলে পথের ডানদিকে কিছুটা গিয়ে পড়ে বনবিভাগের বাংলো কেঁর। এই কেঁর ছাড়িয়ে আরও কিছুটা গেলে পড়ে চিপাদোহার। চিপাদোহারে খুব বড়ো রেলের ইয়ার্ড আছে। একসময় বাঁশ ও কাঠের ঠিকাদারেরা অগণ্য ট্রাকে করে বাঁশ ও কাঠ নিয়ে এসে ওয়াগনে লাদাই করতেন এবং সেখান থেকে বাঁশ ও কাঠ চলে যেত কলকাতার দিকে। অ্যান্ড্রু ইয়ুল অ্যান্ড কোং-এর পেপার মিল ছিল কলকাতার কাছেই। সেই সাবসিডিয়ারি কোম্পানির নাম ছিল আই পি পি। ইন্ডিয়ান পেপার পাল্প। আমাদের মক্কেল এম এল বিসোয়াস অ্যান্ড কোং পালামৌয়ের বাঁশের জঙ্গলের মনোপলি লিজ নিয়েছিলেন। এবং তাঁদের সংগৃহীত বাঁশ সবই আই পি পি কোম্পানি নিয়ে নিতেন। এই এম এল বি মানে মুকুন্দলাল বিসোয়াসের বড়ো ছেলে আর কে বি যার ডাকনাম ছিল মোহন, সে-ই সত্যজিৎ রায়ের অরণ্যের দিনরাত্রি এবং প্রতিদ্বন্দ্বী-র শুটিং-এর পুরো বন্দোবস্ত করেছিল। মোহনকে লোকে বলত ‘প্রিন্স অব পালামৌ’। সে আমাকে বড়োভাই মানে বড়োদাদা বলে সম্বোধন করত এবং পালামৌ সম্বন্ধে আমার যা কিছু লেখালেখি, সবই ওর দাক্ষিণ্যে সম্ভব হয়েছিল। পালামৌয়ের পটভূমিকায় কোয়েলের কাছে, কোজাগর এবং আরও অনেক লেখা সম্ভব হত না মোহনের অদৃশ্য সাহায্য ছাড়া। পালামৌ থাকাকালীন বিভিন্ন বাংলো, গাড়ি এবং অন্যান্য সব কিছু দিয়ে সাহায্যের জন্য মোহনের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। সে অবশ্য চলে গেছে আজ বেশ কয়েক বচ্ছর হল।
নীচে প্রদত্ত তালিকায় মিলিত শব্দগুলির মধ্যে কোনটি ঠিক নয় ?
“এক সময় বাঁশ ও কাঠের ঠিকাদারেরা অগণ্য ট্রাকে করে বাঁশ ও কাঠ নিয়ে এসে ওয়াগনে লাদাই করতেন”–
নিচে প্রদত্ত কোন শব্দটি ‘লাদাই’ শব্দটির পরিবর্তে প্রয়োগ করলে অর্থ অবিকৃত থাকবে।
লেখকের পালামৌ-এর পটভূমিকায় লেখা গল্পগুলির সৃষ্টির জন্য কার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ?
এখানে পালামৌয়ের পটভূমিকায় লেখকের লেখা ক’টি বইয়ের নামের উল্লেখ রয়েছে ?
চাঁদোয়াটোরি থেকে চিপাদোহারের যাত্রাপথে যে জায়গাগুলি দেখা যায় সেগুলি ক্রমানুযায়ী লিখলে সঠিক ক্রমটি হবে –
“অরণ্যের দিনরাত্রি” ছবিতে শুটিং-এর সময় কোথায় অভিনেতারা স্নান করেছিলেন যা প্রেক্ষাপট হিসেবে সিনেমাটিতে দেখতে পাওয়া যায় ।
সঙ্গমস্থলের অর্থ কী ?
যে উপাদানটি কিছু সংখ্যক সমকালীন ও অসমনিয়ত অনলাইন শিক্ষণ অবসর প্রদান অনুমোদন করে, সেটি কী ?
গঠনমূলক মূল্যায়নে কোন উপাদানটি আদর্শ নয় ?
ভাষা শিক্ষণে প্রাত্যাহিক জীবনভিত্তিক বস্তুর ব্যবহারকে বলা হয়–
শিক্ষানীতিতে (ত্রিভাষানীতি) ভারতীয় ভাষা কীসের বিকাশ সাধন করে ?
অবরোহী প্রক্রিয়া (Top-down) সম্পর্কে কোনটি সত্য নয় ?
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কখন পালিত হয় ?
যদি তুমি তোমার সহকর্মী বন্ধু কে ই-মেল করেছ, তুমি তোমার লেখা ই-মেলটির ধরণ চিহ্নিত কর –
শিক্ষণ-শিখন পদ্ধতিতে সারাক্ষণই মূল্যায়ন চলতে থাকে শিক্ষার্থীর শিখন এবং বোধের বিশ্লেষণে, এটিকে বলে –
দ্বিতীয় ভাষার ক্লাশে শিক্ষক একটি অডিও বাজালেন যার বিষয় হল – “স্বাস্থ্যই সম্পদ”। এরপর তিনি একটি মুদ্রিত পৃষ্ঠা সকলকে দিলেন এবং প্রদত্ত বিকল্প থেকে সঠিক উত্তরটি নির্বাচন করতে বললেন। পাঠটির উদ্দেশ্য ছিল শিক্ষার্থীকে যোগ্য করে তোলা–
ভাষা শিখনে ভ্রান্তি সংক্রান্ত কোনটি সত্য নয় ?
ভাষা শিক্ষায় সৃজনশীলতা হল–
ভাষার দিকে শিক্ষার্থীর প্রকাশ হওয়া উচিত এবং ভ্রান্তি হল প্রমাণ যাতে শিখনের স্থান নির্দেশিত হয় –
নীচের কোন বিবৃতিটি ঠিক ?
সরকারি বিদ্যালয়ের একজন শিক্ষিকা, রীতা, দৃশ্য-যন্ত্র এবং ভাষা সংক্রান্ত খেলা ব্যবহার করে সপ্তম শ্রেণীতে ইংরেজী শিক্ষণের জন্য। রীতা শিক্ষণের কোন আদর্শটি প্রয়োগ করছে ?
যখন কোনো ছোটো গল্পে জীবজন্তুগুলি প্রধান প্রধান চরিত্র হয় এবং একটি জোরালো নীতি শেখায় তখন সেটিকে কী বলে ?