নিখিলরঞ্জনের প্রধান অভ্যাস কী ছিল ?
- (1) পোকা পালন
- (2) পোকা পোষণ
- (3) পোকা নিধন
- (4) পোকা দর্শন
নির্দেশ ঃ প্রদত্ত গদ্যাংশটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলির (121 থেকে 128 নং প্রশ্ন) সঠিক উত্তর নির্বাচন করুন।
নিখিলরঞ্জন পোকার শত্রু ছিল। পোকা দেখিলেই মারিয়া ফেলিত। ছেলেবেলা হইতেই তাহার এই অভ্যাস। মানুষের যেমন মুদ্রা-দোষ থাকে অনেকটা তেমনি। কোথাও পোকা দেখিলে তাহাকে না মারা পর্যন্ত সে স্থির থাকিতে পারিত না। ছেলেবেলায় সে বাড়ির আশেপাশে ঘুরিত পোকা ধরিবার জন্য। প্রজাপতি বা উড়ন্ত-পোকাদের প্রায়ই ধরিতে পারিত না, ধরিত সেই সব পোকাদের যাহারা পাতার উপর চুপ করিয়া বসিয়া থাকে কিংবা ধীরে ধীরে সঞ্চরণ করে। শশা বা ঝিঙের লতায় একরকম গোল গোল লাল পোকা থাকে। নিখিল সেগুলিরই বিশেষ শত্রু ছিল। কিছুদিন পরে কিন্তু আর এক ধরনের পোকার বিরুদ্ধে সে অভিযান শুরু করিল। পোকাগুলি ছাই-ছাই রঙের, সর্বাঙ্গ শক্ত খোলায় আবৃত। চোখ দু’টি নিষ্ঠুর। একটি ছেলে নিখিলকে পোকাটির বিষয়ে জ্ঞান-দান করিল।
“ভয়ানক পাজি পোকা এগুলো। এদের কান-কটারি পোকা বলে। এরা সুযোগ পেলেই কানে ঢোকে। সাংঘাতিক পোকা”–নিখিল তৎক্ষণাৎ পোকাটিকে পিষিয়া মারিয়া ফেলিল। এবং তাহার পর হইতেই ওই পোকা দেখিলে পিষিয়া মারিয়া ফেলিত। কত পোকা যে মারিয়াছিল তাহার আর ইয়ত্তা নাই। বস্তুত বাল্যে এবং কৈশোরে পোকা-নিধনই তাহার একমাত্র ব্যসন (hobby) ছিল।
নিখিলরঞ্জন যখন কলেজে পড়িতে গেল তখন তাহার এই ব্যসনে খানিকটা ছেদ পড়িয়াছিল। কারণ পাড়াগাঁয়ে পোকার যত প্রাদুর্ভাব কলিকাতা শহরে তত নয়। কলিকাতার মানুষরাই পোকার মতো চারিদিকে কিলবিল করিতেছে। তবু মাঝে মাঝে দেখা যাইত, রাত্রে নিখিলরঞ্জন রাস্তার ল্যাম্পপোস্টগুলির দিকে ঊর্ধ্বমুখে চাহিয়া আছে। রাস্তার আলোগুলিকে কেন্দ্র করিয়া অনেক পোকার ভীড়। কিন্তু সেগুলি তো নাগালের বাহিরে। নিখিলরঞ্জন কিছুক্ষণ চাহিয়া থাকিয়া আবার মেসে ফিরিয়া যাইত। একদিন সহসা অনুভব করিল, তাহার কামিজের ভিতর একটা পোকা ঢুকিয়াছে, পিঠের দিকে সড়সড় করিয়া চলিয়া বেড়াইতেছে। তাড়াতাড়ি কামিজটা খুলিয়া ফেলিল, দেখিল পোকাই, সেই ছাই-ছাই রঙের কান-কটারি পোকা। সঙ্গে সঙ্গে পিষিয়া মারিয়া ফেলিল সেটাকে। আরও মাসখানেক পরে যাহা ঘটিল তাহা একটু অদ্ভুত। নিখিলরঞ্জন একটু পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ। গামছাটি নিজের হাতে কাচিয়া শুকাইতে দেয়। পরিষ্কারভাবে নিজের বিছানা নিজেই করে। মশারিটি ঝাড়িয়া স্বহস্তে টাঙায় সেটি রোজ। একদিন রাত্রে শুইয়া আছে, চোখে ঘুমটি সবে লাগিয়াছে, এমন সময় তাহার মনে হইল ঘাড়ের নীচে কি যেন সুড়সুড় করিতেছে। তাড়াতাড়ি উঠিয়া টর্চ জ্বালিল। কিছু দেখিতে পাইল না প্রথমে। তাহার পর বালিশ উল্টাইয়া দেখিল, একটা পোকা তর-তর করিয়া পলাইতেছে। ছাই-ছাই রঙের সেই পোকা ! পোকাটার কেমন যেন একটা স্পাই-স্পাই ভাব। এদিক ওদিক ক্রমাগত লুকাইয়া বেড়াইতে লাগিল, সহজে তাহাকে ধরা গেল না। কিন্তু নিখিল ছাড়িবার পাত্র নয়। পোকাটাকে অবশেষে সে ধরিয়া ফেলিল এবং তর্জনী ও অঙ্গুষ্ঠের মধ্যে পিষিয়া মারিয়া ফেলিল সেটাকে। মরিবার সময় পোকাটা অদ্ভুত শব্দ করিল একটা। ‘কিঁ–চ্’। শব্দটা ছুঁচের মতো নিখিলের কানে গিয়া বিঁধিল। ইহার পরই সে চোখ তুলিয়া দেখিল, মশারির চালে আর একটা পোকা রহিয়াছে। নিখিলের মনে হইল, কেমন যেন ঘাপটি মারিয়া বসিয়া আছে। ধরিবার জন্য হাত বাড়াইতেই উড়িয়া গিয়া তাহার কপালে আঘাত করিয়া অন্যত্র বসিল। নিখিলের মনে হইল পোকাটা যেন আক্রমণ করিল তাহাকে। রুখিয়া উঠিল সে। কিন্তু হাত বাড়াইয়া যে-ই পোকাটাকে ধরিতে যায়, অমনি সে সরিয়া পড়ে, কিন্তু মানুষের সঙ্গে পোকা পারিবে কেন। খানিকক্ষণ পরে নিখিল তাহাকে ধরিয়া ফেলিল এবং দুই আঙুল দিয়া পিষিয়া মারিল। এ পোকাটাও শব্দ করিল–‘কিঁ–চ্’। নিখিল দেখিল ঘরের ছাতে কয়েকটা পোকা বসিয়া রহিয়াছে। নিখিলের মাথায় রক্ত চড়িয়া গিয়াছিল। সে বিছানা হইতে বাহির হইয়া ঝাঁটা হাতে টেবিলের উপর উঠিয়া দাঁড়াইল। পোকাগুলি মেঝেতে পড়িবামাত্র লাফাইয়া নামিয়া যতগুলিকে পারিল পা দিয়া পিষিয়া মারিল। প্রত্যেক পোকাটাই মরিবার আগে অন্তিম আর্তরব করিল–‘কিঁ–চ্’। সব পোকাগুলোকে নিখিল মারিতে পারে নাই। একটা পোকা জানালা দিয়া উড়িয়া গেল।
নিখিলরঞ্জনের প্রধান অভ্যাস কী ছিল ?
CBSE answer: (3)
উত্তর: (3) পোকা নিধন
সতর্কতা: পালন ও পোষণ মানে যত্ন করে রাখা, যা নিখিলের স্বভাবের ঠিক উল্টো।