By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 7 Jul 2024 Paper 2 Bengali, Question 101

Topic: Poem comprehension

Passage

নির্দেশ ঃ নিম্নে প্রদত্ত কবিতাটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলির (100 থেকে 105 নং প্রশ্ন) সঠিক উত্তর নির্বাচন করুন।
হে ভারত মাতা তুমি ক্ষমা করো,
হে ধরিত্রী তুমি ক্ষমা করো,
হে বিশ্ব প্রকৃতি তুমি ক্ষমা করো,
যারা নারী রূপের অমর্যাদা করছে
যা শক্তি রূপের অবমাননা করছে
যারা সুন্দর শান্ত স্বভাবকে দুর্বলতা ভাবছে,
যে সব দুর্বৃত্তরা শৈশবরূপী–
নারী শরীরকে আঘাতে আঘাতে জর্জরিত করেছে,
মস্তিষ্ককে মাদকাসক্ত বিষ দ্বারা
অবশ-অচৈতন্য করে রেখেছে–
তাদেরও কি তোমরা ক্ষমা করবে ?
তাদেরও কি সহ্য করবে ?
তাদেরও বাঁচতে দেবে ?
তবে হে ভারতমাতা, হে ধরিত্রী, হে প্রকৃতি–

আমরা সাধারণ নারীরা,
কন্যা সন্তানের মায়েরা কি শুধুই–
দেখে যাবো ?
আর এই নিষ্ঠুর পাশবিক অত্যাচারের
স্বীকার হবো ?
আমরা পারবোনা, এই নবরূপী পিশাচদের
সঠিক শাস্তি দিতে ?
মাতৃরূপের, শক্তিরূপের, সৃষ্টিরূপের,
বুদ্ধিরূপের প্রকাশ ঘটাও
সংহার করো অসুর কূলের।।

Q101

বিশ্ব প্রকৃতির কাছে কাদেরকে শাস্তি প্রদানের আবেদন প্রকাশিত ?

  1. (1) পিশাচরূপী দুর্বৃত্তদের যারা প্রকৃতিকে ধ্বংস করেছে।
  2. (2) পিশাচরূপী দুর্বৃত্তদের যারা নারীদের উপর পাশবিক অত্যাচার চালিয়েছে।Correct answer
  3. (3) যারা ভারত মায়ের শক্তিরূপের অপমান করেছে।
  4. (4) যারা কন্যা সন্তানদের মায়েদের উপর দৈহিক অত্যাচার করেছে।

Solution.

CBSE answer: (2)

উত্তর: (2) পিশাচরূপী দুর্বৃত্তদের যারা নারীদের উপর পাশবিক অত্যাচার চালিয়েছে

  1. কবিতায় বলা হয়েছে দুর্বৃত্তরা নারী শরীরকে আঘাতে জর্জরিত করেছে, তাদের ‘নবরূপী পিশাচ’ বলা হয়েছে।
  2. কবি প্রশ্ন তুলেছেন, তাদেরও কি ক্ষমা করা হবে, আর শেষে তাদের সঠিক শাস্তি ও সংহারের আবেদন জানিয়েছেন।

সতর্কতা: (1) প্রকৃতি ধ্বংসের কথা কবিতায় নেই; (3) শক্তিরূপের অবমাননা নারীর, ভারতমাতার নয়।