কবিতাটিতে কার মানসিক যন্ত্রণার হাহাকার ফুটে উঠেছে ?
- (1) নির্যাতিতা কন্যার
- (2) নির্যাতিতা কন্যার মায়ের
- (3) নির্যাতিতা বিশ্ব প্রকৃতির
- (4) নির্যাতিতা ভারত মায়ের
নির্দেশ ঃ নিম্নে প্রদত্ত কবিতাটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলির (100 থেকে 105 নং প্রশ্ন) সঠিক উত্তর নির্বাচন করুন।
হে ভারত মাতা তুমি ক্ষমা করো,
হে ধরিত্রী তুমি ক্ষমা করো,
হে বিশ্ব প্রকৃতি তুমি ক্ষমা করো,
যারা নারী রূপের অমর্যাদা করছে
যা শক্তি রূপের অবমাননা করছে
যারা সুন্দর শান্ত স্বভাবকে দুর্বলতা ভাবছে,
যে সব দুর্বৃত্তরা শৈশবরূপী–
নারী শরীরকে আঘাতে আঘাতে জর্জরিত করেছে,
মস্তিষ্ককে মাদকাসক্ত বিষ দ্বারা
অবশ-অচৈতন্য করে রেখেছে–
তাদেরও কি তোমরা ক্ষমা করবে ?
তাদেরও কি সহ্য করবে ?
তাদেরও বাঁচতে দেবে ?
তবে হে ভারতমাতা, হে ধরিত্রী, হে প্রকৃতি–
আমরা সাধারণ নারীরা,
কন্যা সন্তানের মায়েরা কি শুধুই–
দেখে যাবো ?
আর এই নিষ্ঠুর পাশবিক অত্যাচারের
স্বীকার হবো ?
আমরা পারবোনা, এই নবরূপী পিশাচদের
সঠিক শাস্তি দিতে ?
মাতৃরূপের, শক্তিরূপের, সৃষ্টিরূপের,
বুদ্ধিরূপের প্রকাশ ঘটাও
সংহার করো অসুর কূলের।।
কবিতাটিতে কার মানসিক যন্ত্রণার হাহাকার ফুটে উঠেছে ?
CBSE answer: (2)
উত্তর: (2) নির্যাতিতা কন্যার মায়ের
সতর্কতা: (1) নির্যাতিতা কন্যার কথা আছে, কিন্তু হাহাকারটি মায়েদের কণ্ঠে; (4) ভারতমাতা যন্ত্রণার বক্তা নন, তাঁর কাছে আবেদন জানানো হয়েছে।