By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 7 Jul 2024 Paper 2 Bengali, Question 103

Topic: Poem comprehension

Passage

নির্দেশ ঃ নিম্নে প্রদত্ত কবিতাটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলির (100 থেকে 105 নং প্রশ্ন) সঠিক উত্তর নির্বাচন করুন।
হে ভারত মাতা তুমি ক্ষমা করো,
হে ধরিত্রী তুমি ক্ষমা করো,
হে বিশ্ব প্রকৃতি তুমি ক্ষমা করো,
যারা নারী রূপের অমর্যাদা করছে
যা শক্তি রূপের অবমাননা করছে
যারা সুন্দর শান্ত স্বভাবকে দুর্বলতা ভাবছে,
যে সব দুর্বৃত্তরা শৈশবরূপী–
নারী শরীরকে আঘাতে আঘাতে জর্জরিত করেছে,
মস্তিষ্ককে মাদকাসক্ত বিষ দ্বারা
অবশ-অচৈতন্য করে রেখেছে–
তাদেরও কি তোমরা ক্ষমা করবে ?
তাদেরও কি সহ্য করবে ?
তাদেরও বাঁচতে দেবে ?
তবে হে ভারতমাতা, হে ধরিত্রী, হে প্রকৃতি–

আমরা সাধারণ নারীরা,
কন্যা সন্তানের মায়েরা কি শুধুই–
দেখে যাবো ?
আর এই নিষ্ঠুর পাশবিক অত্যাচারের
স্বীকার হবো ?
আমরা পারবোনা, এই নবরূপী পিশাচদের
সঠিক শাস্তি দিতে ?
মাতৃরূপের, শক্তিরূপের, সৃষ্টিরূপের,
বুদ্ধিরূপের প্রকাশ ঘটাও
সংহার করো অসুর কূলের।।

Q103

কবিতায় কন্যা সন্তানের মায়েরা কীভাবে প্রতিবাদ জানাতে চান ?

  1. (1) মাদকাসক্ত মস্তিষ্ককে অচেতন করে দিতে চান।
  2. (2) দুর্বৃত্তদের ক্ষমা করতে চান।
  3. (3) পিশাচরূপী দুর্বৃত্তদের পশ্চাত্তাপ করার সুযোগ দিতে চান।
  4. (4) পিশাচদের সঠিক শাস্তি দিতে চান।Correct answer

Solution.

CBSE answer: (4)

উত্তর: (4) পিশাচদের সঠিক শাস্তি দিতে চান

  1. মায়েরা প্রশ্ন তুলেছেন, ‘আমরা পারবোনা, এই নবরূপী পিশাচদের সঠিক শাস্তি দিতে?’
  2. তাঁরা শুধু দেখে যেতে বা অত্যাচারের শিকার হতে রাজি নন; তাই শাস্তিই তাঁদের প্রতিবাদ।

সতর্কতা: (1) মাদকে মস্তিষ্ক অবশ করার কাজ দুর্বৃত্তদের; (2), (3) ক্ষমার কথা কবিতা প্রশ্নের আকারে নাকচ করেছে।