By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 7 Jul 2024 Paper 2 Bengali, Question 94

Topic: Reading comprehension

Passage

নির্দেশ ঃ প্রদত্ত গদ্যাংশটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলির (91 থেকে 99 নং প্রশ্ন) সর্বাধিক নিকটতম উত্তরটি নির্বাচন করুন।
তখনও আমার বিবাহ হয় নাই, একা একাই থাকিতাম। হাসপাতালের কাজ হইয়া গেলে, সময় যেন কাটিতে চাহিত না। এই সময় একদিন বনবিভাগের পারিতোষিক-বিতরণ সভায় যোগ দিবার জন্য একটি নিমন্ত্রণ পত্র পাইলাম। সভাটি নাকি প্রতি বচ্ছরই হয়। যদিও সভা আমার ডিস্‌পেন্সারি হইতে বেশ একটু দূরে হইবে শুনিলাম– প্রায় ক্রোশখানেক দূরে– তবু ঠিক করিলাম যাইব।
সেই সভাতেই প্রথমে আমি বিক্রম হেম্‌ব্রোমের সাক্ষাৎ পাই। দৃষ্টি আকর্ষণ করিবার মতো পোশাক এবং চেহারা। মাথায় প্রকাণ্ড পিগ্‌স্টিক্ হ্যাট্ (হ্যাট্‌টা তিনি সর্বদা পরিয়াই থাকেন শুনিলাম), গায়ে ফুল-হাতা শার্ট, পায়ে ভারী বুট জুতা এবং পরিধানে খাকি ফুল-প্যান্ট। সৌম্য শান্ত চেহারা। মনে হইল যেন কালো পাথরের একটি মূর্তি এক ধারে বসানো রহিয়াছে। গোলগাল ভারী মুখ। পরিষ্কার কামানো। চোখের দৃষ্টি স্বচ্ছ এবং একাগ্র। দেখিয়া মনে হইয়াছিল বয়স চল্লিশের কোঠায় হইবে। পরে শুনিয়াছিলাম সত্তরের কাছাকাছি।
বনবিভাগের পারিতোষিক-বিতরণ সভায় কৃতী কর্মচারীদের গভর্নমেণ্ট পারিতোষিক বিতরণ করেন। পারিতোষিক বিতরণের পর সেদিন এস. ডি. ও. সাহেব (অবশ্য তিনি সাহেব নন, বাঙালী) নিমন্ত্রিত অভ্যাগতদের দিকে চাহিয়া বলিলেন, “আপনারা কেউ যদি কিছু বলতে চান, বলুন।”
বিক্রম হেম্‌ব্রোম উঠিয়া দাঁড়াইলেন এবং পরিষ্কার বাঙলায় বলিলেন, “আমি কিছু বলব।”
“বলুন।”
হেমব্রোম বলিতে লাগিলেন, “এই বনকে আমরা ভালোবাসি। এই বনের আশ্রয়ে আমরা লালিত, এই বনের দাক্ষিণ্যে আমরা পালিত। এই বনের রূপ দেখে আমরা মুগ্ধ, এই বনের গাছপালা, লতাগুল্ম, পশুপক্ষী, ফুল-ফল আমাদের পরম আত্মীয়। এই বনকে আমরা ভালোবাসি, খুবই ভালোবাসি, বনকে কেন্দ্র করেই আমাদের সুখ দুঃখ আশা আনন্দ সব। এই বনই আমাদের জীবন। এই বন যখন আমাদের অধিকারে ছিল তখন এই বনকে আমরা সেবা করতাম, এই বনকে আমরা রক্ষা করতাম। এই বনকে বিপদ থেকে বাঁচাবার জন্যে প্রাণ পর্যন্ত তুচ্ছ করতে পারতাম। বনে যখন আগুন লাগত তখন আমরা দলে দলে ছুটে যেতাম সে আগুন নেভাতে। বনের ছোট গাছকে কেউ যদি আঘাত করত আমরা শাস্তি দিতাম তাকে। অকারণে কোনও গাছ কাটবার নিয়ম ছিল না, অসময়ে বা অকারণে বনের পশুপক্ষী শিকার করাটা আমরা পাপ বলে মনে করতাম। এখন কিন্তু বন আর আমাদের অধিকারে নেই। এখন দেশ স্বাধীন হয়েছে, এখন আপনারাই বনের রক্ষণাবেক্ষণ করেন। বনের সম্বন্ধে আমাদের কথা আর কেউ শোনে না। আইনতঃ এখন আপনারাই বনের রক্ষক। সত্যিই যদি রক্ষক হতেন, সত্যিই যদি এই বনদেবীকে আপনারা সেবা করতেন তাহলে আমাদের দুঃখ হত না। এখন কিন্তু বড় দুঃখ হয়, কারণ আপনারা রক্ষক নন ভক্ষক। সকলেরই লক্ষ্য বনকে লুট করে নিজেদের স্বার্থসিদ্ধি করা। আমরা দূর থেকে দাঁড়িয়ে দেখি, কিছু বলতে পারি না, কারণ বললেও আমাদের কথা কেউ শোনে না। আজ আপনি সুযোগ দিলেন তাই আমার মনের কথাটা বলে ফেললাম। আপনারা বনকে ভালোবাসতে শিখুন, তাহলেই আমার মনের দুঃখ আপনারাও অনুভব করতে পারবেন। আর আমার কিছু বলবার নেই, এইবার আমি থামলাম।”

Q94

পারিতোষিক-বিতরণের পর সভায় প্রদত্ত হেম্‌ব্রোমের বক্তৃতার প্রধান উদ্দেশ্য কী ছিল ?

  1. (1) বনে আগুন লাগলে কী করা উচিত তা বোঝানো।
  2. (2) বনের রক্ষক হয়েও যারা ভক্ষক তাদের সাবধান করা।
  3. (3) বনের রক্ষণাবেক্ষণের নিয়মাবলীর বর্ণনা দেওয়া।
  4. (4) বনবিভাগের লোকেদের বনকে ভালোবাসতে অনুরোধ করা।Correct answer

Solution.

CBSE answer: (4)

উত্তর: (4) বনবিভাগের লোকেদের বনকে ভালোবাসতে অনুরোধ করা

  1. বক্তৃতার শেষে হেম্‌ব্রোম নিজেই মূল কথাটি বলেছেন: ‘আপনারা বনকে ভালোবাসতে শিখুন।’
  2. আগে বনের প্রতি তাঁদের ভালোবাসার বর্ণনা, তারপর এখনকার অবহেলার দুঃখ, সবই এই অনুরোধের দিকে এগিয়েছে।

সতর্কতা: (2) ‘রক্ষক নন ভক্ষক’ কথাটি আছে, কিন্তু সেটি অভিযোগ ও দুঃখ প্রকাশ; তিনি কাউকে সাবধান বা হুঁশিয়ার করেননি।