By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 7 Jul 2024 Paper 2 Bengali, Question 131

Topic: Reading comprehension

Passage

নির্দেশ ঃ নিম্নে প্রদত্ত গদ্যাংশটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলির (129 থেকে 135 নং প্রশ্ন) সঠিক উত্তর নির্বাচন করুন।
ঝাড়খণ্ডের পালামৌ জঙ্গলে বেতলার কথা সকলেই জানে। কারণ সেখানেই পালামৌ ন্যাশনাল পার্কের হেডকোয়ার্টার। চাঁদোয়াটোরি থেকে যে পথটি লাতেহার হয়ে ডালটনগঞ্জ শহরের দিকে চলে গেছে, সে পথেই ডালটনগঞ্জের সাত মাইল আগে একটি পথ বাঁদিকে ঢুকে গেছে জঙ্গলে। তারপর ঔরঙ্গি নদীর উপরের সাঁকো পেরিয়ে চলে গেছে বেতলার দিকে। ঔরঙ্গি সাঁকো থেকে ডানদিকে চাইলে চোখে পড়ে কেচকি বাংলোটি। সেই কেচকিতে ঔরঙ্গি আর কোয়েলের সঙ্গমস্থল। এই কেচকি বাংলো বিখ্যাত হয়ে গেছে সত্যজিৎ রায়ের ‘অরণ্যের দিনরাত্রি’ ছবির পটভূমি হিসাবে। এখানেই সৌমিত্র, শুভেন্দু, শমিত ভঞ্জ, রবি ঘোষদের দেখা গিয়েছিল বাংলোর ধারের কুয়োতে চান করতে।
বেতলা ছাড়িয়ে আরও এগিয়ে গেলে চেকনাকা। সেই নাকা পেরিয়ে আরও এগিয়ে গেলে পথের ডানদিকে কিছুটা গিয়ে পড়ে বনবিভাগের বাংলো কেঁর। এই কেঁর ছাড়িয়ে আরও কিছুটা গেলে পড়ে চিপাদোহার। চিপাদোহারে খুব বড়ো রেলের ইয়ার্ড আছে। একসময় বাঁশ ও কাঠের ঠিকাদারেরা অগণ্য ট্রাকে করে বাঁশ ও কাঠ নিয়ে এসে ওয়াগনে লাদাই করতেন এবং সেখান থেকে বাঁশ ও কাঠ চলে যেত কলকাতার দিকে। অ্যান্ড্রু ইয়ুল অ্যান্ড কোং-এর পেপার মিল ছিল কলকাতার কাছেই। সেই সাবসিডিয়ারি কোম্পানির নাম ছিল আই পি পি। ইন্ডিয়ান পেপার পাল্প। আমাদের মক্কেল এম এল বিসোয়াস অ্যান্ড কোং পালামৌয়ের বাঁশের জঙ্গলের মনোপলি লিজ নিয়েছিলেন। এবং তাঁদের সংগৃহীত বাঁশ সবই আই পি পি কোম্পানি নিয়ে নিতেন। এই এম এল বি মানে মুকুন্দলাল বিসোয়াসের বড়ো ছেলে আর কে বি যার ডাকনাম ছিল মোহন, সে-ই সত্যজিৎ রায়ের অরণ্যের দিনরাত্রি এবং প্রতিদ্বন্দ্বী-র শুটিং-এর পুরো বন্দোবস্ত করেছিল। মোহনকে লোকে বলত ‘প্রিন্স অব পালামৌ’। সে আমাকে বড়োভাই মানে বড়োদাদা বলে সম্বোধন করত এবং পালামৌ সম্বন্ধে আমার যা কিছু লেখালেখি, সবই ওর দাক্ষিণ্যে সম্ভব হয়েছিল। পালামৌয়ের পটভূমিকায় কোয়েলের কাছে, কোজাগর এবং আরও অনেক লেখা সম্ভব হত না মোহনের অদৃশ্য সাহায্য ছাড়া। পালামৌ থাকাকালীন বিভিন্ন বাংলো, গাড়ি এবং অন্যান্য সব কিছু দিয়ে সাহায্যের জন্য মোহনের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। সে অবশ্য চলে গেছে আজ বেশ কয়েক বচ্ছর হল।

Q131

লেখকের পালামৌ-এর পটভূমিকায় লেখা গল্পগুলির সৃষ্টির জন্য কার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ?

  1. (1) মোহনCorrect answer
  2. (2) সত্যজিৎ রায়
  3. (3) মুকুন্দলাল বিসোয়াস
  4. (4) বড়োভাই

Solution.

CBSE answer: (1)

উত্তর: (1) মোহন

  1. লেখক বলেছেন, পালামৌ নিয়ে তাঁর সব লেখালেখি মোহনের দাক্ষিণ্যে সম্ভব হয়েছিল।
  2. বাংলো, গাড়ি ও অন্যান্য সাহায্যের জন্য তিনি মোহনের কাছে চিরকৃতজ্ঞ থাকবেন বলেছেন।

সতর্কতা: ‘বড়োভাই’ হলেন লেখক নিজে, মোহন তাঁকে এই নামে ডাকত। সত্যজিৎ রায় ও মুকুন্দলাল বিসোয়াসের প্রতি কৃতজ্ঞতার কথা নেই।