By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 8 Feb 2026 Paper 1 Bengali Language Question Paper with Answer Key

Passage

নির্দেশ ঃ নিম্নে প্রদত্ত গদ্যাংশটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলির (91 থেকে 99 নং প্রশ্ন) সঠিক উত্তর নির্বাচন করুন।
নেপোলিয়নের ছবির নিচে নবেন্দু জোড় হাতে দাঁড়িয়ে থাকে এক মিনিট। সেকেণ্ডের কম-বেশি হবার জো নেই। ছুটন্ত ছোট কাঁটা টুক্ টুক্ করে পার হয়ে যায় ষাট ঘর। ব্যস্, এবার শুরু দিনের কাজ। এই ইতিহাস প্রসিদ্ধ প্রবাদ পুরুষটির একটা কথা তার কাছে নয়া বেদের দোসর। অসম্ভব শব্দটা লেখা আছে বোকার অভিধানে —নবেন্দুর কাছে এ বাণী হীরে জহরতের চেয়ে অনেক দামী। অসম্ভব বলে কিছু আছে, সে বিশ্বাস করতে নারাজ।
নিজের পায়ের ওপর খাড়া থাকতে সে ভালবাসে, লাঠির ওপর তার গভীর অনীহা। মাটির পৃথিবীতে চোখ মেলে বুঝেছিল, পৃথিবী বড় বৈরীভাবাপন্ন। এখানে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে গেলে লড়াই করতে হবে। সংগ্রাম বিনা কোন কিছু ধরা যাবে না হাতের মুঠোয়।
নবেন্দু যুদ্ধ-জেতা সৈনিক। দূর থেকে তার বাড়ির দিকে তাকালে, মন ভরে যাবে গভীর আবেশে। ছোট ছিমছাম দোতলা বাড়ি। বাড়ির ছাদে অ্যান্‌টেনার রুপোলি পাখনার বাহার; গ্যারাজে নতুন মডেলের ঝক্‌ঝকে গাড়ি। বাড়ির মধ্যে ফ্রিজ স্টিরিও। ঘরে ঘরে এয়ার কুলার। রাস্তার ছেলে নবেন্দু, সিঁড়ি বেয়ে, মন্থর কিন্তু দৃঢ় গতিচ্ছন্দে, ওপরে উঠে এসেছে ধীরে ধীরে। কোন বাধা চলার পথে সৃষ্টি করতে পারে নি ব্যারিকেড।
সব হয়েছে, আরো কিছু হবে। কিন্তু একটা বিষয়ে কিছু পিছিয়ে পড়েছে। ঘাটতিপড়া অংশটুকু পূরণ করার কোন আশা নেই। সেটা নবেন্দুর জীবনে সাসপেন্স অ্যাকাউন্টে জমা পড়েছে। লেখাপড়া করে উঠতে পারে নি। ম্যাট্রিকের দরজা গোড়া থেকে ফিরে এসেছে। সেজন্যে পড়াশোনা প্রসঙ্গ এড়িয়ে যায় সযত্নে। তাহলেও এ ঘাটতি পূরণের ব্যবস্থা করে ফেলেছে। মেয়ে কণি পড়ে লরেটোয়, ছেলে রিন্টু পড়ে সেন্ট টমাসে। বাড়ির পরিবেশে সাহেবিয়ানার ছাপ। দ্বারভাঙা বিল্ডিং-এর থাম দেখে ফিরে এলেও নবেন্দু ইংরিজি ভাষায় কম দুরস্ত নয়। অনর্গল ইংরিজি বলে যেতে পারে, কোথাও ভুলভ্রান্তি থাকলে তা নেহাত গ্রামারের অপরাধ। কাবেরী তার আওতায় পড়ে না। তাকে গাধা পিটিয়ে ঘোড়া করবার চেষ্টা সে করে নি, তা নয়। তবে নবেন্দুর বিবেচনায়, কাবেরী রাসভকুলে নিম্নশ্রেণীভুক্ত, আশা নেই রূপান্তরের।
লনে পা দিয়েই নবেন্দু অবাক। নেড়ি কুত্তার একটা কালো কালো নাদুস্‌নুদুস্ বাচ্চা যদৃচ্ছ বিচরণে ব্যস্ত। বাচ্চাটার গায়ের লোম পালোয়ানী ছাঁটের নয়, বর্ষার জল-পাওয়া ঘাসের মত নধর চিকন, কিছু-বা দীঘল। চোখ দুটোর চারধারে গোলাকার সাদা বৃত্ত। যেন দুধ সাদা গো-গো রয়েছে চোখে।
নিঃসন্দেহে রাস্তার কুকুর। গেটের তলা দিয়ে গলে ঢুকে পড়েছে লনে। হাই-হুই করে তাড়া দেয়। ঘুরে-ঘুরে পায়ে কুকুর বাচ্চা এগিয়ে আসে তার দিকে। তার পায়ের কাছে এসে চটি চাটতে শুরু করে। পা ছুঁড়ে দূরে তাড়াবার চেষ্টা করে। একটু সরে যায়, আবার নির্ভয়ে ল্যাজ নাড়তে নাড়তে এগিয়ে আসে।
সকালে মেজাজ বিগড়ে যায়। কোথাকার আপদ এসে জুটল! নেড়ি কুত্তার বাচ্চা ঘরে ঢুকে পড়বে নাকি ? সে ওর গায়ে হাত দিতে পারে না। কোথাকার কোন্ ডাস্টবিনের ধারে পড়ে থাকে কে জানে। গায়ে ক’টন জীবাণু আছে তার হিসেব রাখে কে ?
—পরেশ!
কড়া গলার ডাক শুনে চাকর পরেশ হামেহাল হাজির হয়। কুকুরের দিকে তর্জনী তুলে নবেন্দু জিজ্ঞেস করে—কোথা থেকে এলো ?
—ও তো সিজার।
—হোয়াট ?—নবেন্দুর কপালের চামড়ায় দেখা দেয় অনেক বলিরেখা।
—আজ্ঞে ?
—সিজার কে ?
—কুকুর।
—ননসেন্স! সিজার কুকুর!
—খোকাবাবুর কুকুর।

Q91

নীচের কোন বিবৃতিটি সত্য নয় ?

  1. (1) নবেন্দু যথেষ্ট শৌখিন তা তার বাড়িঘর দেখলেই বোঝা যায়।
  2. (2) নবেন্দু যথেষ্ট শিক্ষিত নয়, তা তার ইংরেজী ব্যাকরণে ভুল দেখলেই বোঝা যায়।
  3. (3) নবেন্দু পরিশ্রমী তা তার সাফল্য দেখলেই বোঝা যায়।
  4. (4) নবেন্দু যথেষ্ট শিক্ষিত তা তার শুদ্ধ ইংরেজী শুনলেই বোঝা যায়।
See answer and solution
Q92

সিজারের চেহারার বর্ণনায় নীচের কোনটি ঠিক ?

  1. (1) সিজারের গায়ের রঙ দুধ সাদা।
  2. (2) সিজারের চোখের চারদিকে কালো গোল ছোপ।
  3. (3) সিজারের চেহারা হাড় গিলগিলে।
  4. (4) সিজারের গায়ের রঙ কালো।
See answer and solution
Q93

নিজে বেশি লেখাপড়া করতে না পারার ঘাটতি পূরণ নবেন্দু কীভাবে করেছেন ?

  1. (1) ছেলেমেয়েদের ইংরেজী মাধ্যম স্কুলে পড়িয়ে।
  2. (2) কাবেরীকে অনর্গল শুদ্ধ ইংরেজী বলতে শিখিয়ে।
  3. (3) নিজে বিশুদ্ধ ইংরেজী ভাষায় কথা বলতে শিখে।
  4. (4) ছেলেমেয়েদের বাংলা মাধ্যম স্কুলে পড়িয়ে।
See answer and solution
Q94

“লাঠির উপর তাঁর গভীর অনীহা” —
অনীহা শব্দের অর্থ কী ?

  1. (1) ভরসা
  2. (2) বিশ্বাস
  3. (3) নিস্পৃহতা
  4. (4) আস্থা
See answer and solution
Q95

“একটু সরে যায়, আবার নির্ভয়ে ল্যাজ নাড়তে নাড়তে এগিয়ে আসে।” —
বাক্যটি সাধু ভাষায় রূপান্তরিত করলে সঠিক রূপটি হবে —

  1. (1) একটু সরিয়া যায়, আবার নির্ভয়ে ল্যাজ নাড়িতে নাড়িতে আগাইয়া আসে।
  2. (2) একটু সরিয়া যায়, আবার নির্ভয়ে ল্যাজ নাড়তে নাড়তে আগাইয়া আসে।
  3. (3) একটু সরে যায়, আবার নির্ভয়ে ল্যাজ নাড়িতে নাড়িতে এগিয়ে আসে।
  4. (4) একটু সরে যায়, আবার নির্ভয়ে ল্যাজ নাড়িতে নাড়িতে আগাইয়া আসে।
See answer and solution
Q96

“বর্ষার জল-পাওয়া ঘাসের মত নধর চিকন” —
এখানে উপমা অলঙ্কারের কোন অঙ্গটি লুপ্ত ?

  1. (1) উপমান
  2. (2) তুলনামূলক শব্দ
  3. (3) সাধারণ ধর্ম
  4. (4) উপমেয়
See answer and solution
Q97

নেপোলিয়নের যে বাণীটি নবেন্দুর কাছে বেদবাক্যের মতো মূল্যবান সেটির অর্থ হল —

  1. (1) বুদ্ধিমান ব্যক্তির কাছে কোনো কিছুই সম্ভব নয়।
  2. (2) নির্বুদ্ধি ব্যক্তির পক্ষে সব কিছুই সম্ভব।
  3. (3) নির্বুদ্ধি ব্যক্তির পক্ষে কিছুই অসম্ভব নয়।
  4. (4) বুদ্ধিমান ব্যক্তির কাছে কোনো কিছুই অসম্ভব নয়।
See answer and solution
Q98

নবেন্দু বিশ্বাস করে যে,

  1. (1) পৃথিবীর মানুষেরা মৈত্রীভাবাপন্ন।
  2. (2) সংগ্রাম ব্যতীত সাফল্য লাভ সম্ভব নয়।
  3. (3) অস্তিত্ব রক্ষার জন্য সহনশীলতা বজায় রাখতে হবে।
  4. (4) অধিক স্বাবলম্বী হওয়া ঠিক নয়।
See answer and solution
Q99

‘রূপান্তর’ এই সন্ধিবদ্ধ পদটিতে কোন কোন বর্ণের সন্ধি হয়েছে ?

  1. (1) আ + আ
  2. (2) অ + অ
  3. (3) আ + অ
  4. (4) অ + আ
See answer and solution

Passage

নির্দেশ ঃ নিম্নে প্রদত্ত কবিতাটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলির (100 থেকে 105 নং প্রশ্ন) সঠিক উত্তর নির্বাচন করুন।
জুতোর ভেতর ঢুকে থাকা কাঁকরের মতো
একটা অস্বস্তি সারাদিন সঙ্গ ছাড়ছে না।
শুরু হয়েছিল সকাল থেকেই, খবরের কাগজে
চোখ রেখে বিস্বাদ হয়ে গিয়েছিল চা।
প্রথম পাতায় রঙিন চিত্রে বিকৃত মরদেহ
তার চারপাশে চাপ চাপ রক্তের দাগ
একপাশে কাত হয়ে আছে আধখানা মুখ
চেনা চেনা মনে হচ্ছিল; কিন্তু কিছুতেই
পুরোপুরি শনাক্ত করতে পারছিলাম না।
ট্রেনে পাশের সহযাত্রীকে কেমন সন্দেহ হল—
রুক্ষ কর্কশ চেহারার এই লোকটাই
ষড়যন্ত্রকারী কিংবা গুপ্তঘাতক নয়তো!
অফিস লিফ্‌টে পা রাখতে গিয়েই একজন
খিঁচিয়ে উঠলো, দেখছেন না, এমনিতেই
ঠাসাঠাসি, আপনি আবার পা বাড়াচ্ছেন ?
কোনো লোককে আগে এমন তিৎকুটে মনে হয়নি।
সারাদিন জুতোর ভেতর কাঁকরের মতো একটা অস্বস্তি
আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, অথচ
জুতোর ফিতে খুলে কাঁকর বের করার মতো
অস্বস্তিগুলোকে কিছুতেই ঝেড়ে ফেলতে পারছি না।

Q100

বিকৃত মৃত দেহটির মুখ দেখে কবির চেনা চেনা মনে হল কেন ?

  1. (1) এটি তার নিকট আত্মীয়ের মধ্যে একজন।
  2. (2) এটি তার প্রতিদিনের পরিচিত প্রতিবেশীর মধ্যে একজন।
  3. (3) এটি তার প্রতিদিনের দেখা সাধারণ মানুষেরই একজন।
  4. (4) এটি তার নিকট বন্ধুদের মধ্যে একজন।
See answer and solution
Q101

কোন বিবৃতিটি সত্য নয় ?

  1. (1) মৃত সাধারণ মানুষটির সাথে কবি একাত্মবোধ করছেন।
  2. (2) সংবাদপত্রে খুনের ঘটনা পড়ে কবি মানসিক অশান্তি অনুভব করছেন।
  3. (3) সংবাদপত্রে খুনের ঘটনা পড়ে কবি মানসিক প্রশান্তি অনুভব করছেন।
  4. (4) আতঙ্কগ্রস্ত কবি প্রতিটি মানুষের মধ্যেই খুনীকে দেখতে পাচ্ছেন।
See answer and solution
Q102

কোন বিবৃতিটি সত্য নয় ?
খবরের কাগজে সকালেই একটি হিংসাত্মক বর্ণনা পড়ে কবি—

  1. (1) মরদেহটিকে দেখেই কার মৃতদেহ তা শনাক্ত করতে পেরেছিলেন।
  2. (2) আশেপাশের যে কোনো রুক্ষ-কর্কশ চেহারার ব্যক্তিকেই খুনী বলে মনে করছিলেন।
  3. (3) অন্যমনস্কতার কারণে অপরের যে কোনো কথাই কটু বলে মনে হচ্ছিল।
  4. (4) চায়ের আনন্দ অনুভব করতে পারেন নি।
See answer and solution
Q103

কবিতাটিতে কাঁকরের সাথে কীসের তুলনা করা হয়েছে ?

  1. (1) অস্বস্তিকর অনুভূতির
  2. (2) ফিতের বন্ধনের
  3. (3) জুতোর কাঁটার
  4. (4) তিক্তস্বাদের
See answer and solution
Q104

কবিতাটিতে কবির কীরূপ মানসিকতার প্রকাশ ঘটেছে ? সংবাদপত্রের খবরে প্রকাশিত —

  1. (1) নৃশংস হত্যাজনিত ঘটনার প্রভাবে মানসিক প্রশান্তি।
  2. (2) অপরাধীকে শনাক্তকরণের প্রচেষ্টায় মানসিক চাপ।
  3. (3) মৃত ব্যক্তিকে চিনতে পারায় মানসিক দুঃখ।
  4. (4) নৃশংস হত্যাজনিত ঘটনার প্রভাবে মানসিক অস্থিরতা।
See answer and solution
Q105

“প্রথম পাতায় রঙিন চিত্রে বিকৃত মরদেহ” —
‘প্রথম’ কোন পদের উদাহরণ ?

  1. (1) গুণবাচক বিশেষ্য
  2. (2) পূরণবাচক বিশেষণ
  3. (3) সংখ্যাবাচক বিশেষণ
  4. (4) ভাববাচক বিশেষ্য
See answer and solution
Q106

বিবৃতি (ক) ঃ শ্রেণীতে শিখনমূলক অভিজ্ঞতা শিশুদের জীবন এবং তাদের পারিপার্শ্বিকতার সঙ্গে গভীরভাবে সংযুক্ত।
কারণ (খ) ঃ শিখনমূলক অভিজ্ঞতার পরিকল্পনা শিশুদের পূর্ব-উপলব্ধিকে ভিত্তি করেই গঠন করা হয়েছে।
নীচে প্রদত্ত বিকল্পগুলি থেকে সর্বাধিক উপযুক্ত উত্তরটি নির্বাচন করুন।

  1. (1) (ক) এবং (খ) দুটোই ঠিক, এবং (খ), (ক) -এর সঠিক ব্যাখ্যা নয়।
  2. (2) (ক) ঠিক, কিন্তু (খ) ভুল।
  3. (3) (ক) ভুল, কিন্তু (খ) ঠিক।
  4. (4) (ক) এবং (খ) দুটোই ঠিক, এবং (খ) হলো (ক) -এর সঠিক ব্যাখ্যা।
See answer and solution
Q107

নীচের কোনটি একটি ভাষা শিখনের ক্ষেত্রে সত্য নয় ?

  1. (1) ভাষা শিখনে সময় লাগে।
  2. (2) ভাষা শিখন হলো অর্থ গঠন।
  3. (3) ভাষা শিখনের জন্য ব্যাকরণ শিখন প্রয়োজন।
  4. (4) সব শিক্ষার্থীরাই সহজে ভাষা শিখতে পারে যদি প্রদত্ত ভাষায় যথেষ্ট ব্যস্ততার উপকরণ রাখা যায়।
See answer and solution
Q108

একটি দোকানে কিছু কেনার জন্য ছাত্ররা কার্যকরী সূচক ব্যবহার করতে পারে কিনা তা মূল্যায়নের ক্ষেত্রে, ছাত্রদের জন্য যথোপযুক্ত হবে —

  1. (1) খাদ্য সম্পর্কে তাদের পছন্দ-অপছন্দগুলি লেখা।
  2. (2) দোকানদার এবং গ্রাহকদের মধ্যকার একটি ছোট গল্প পড়া।
  3. (3) দোকানদার এবং গ্রাহকদের মধ্যে একটি দৃশ্য আঁকা।
  4. (4) দোকানদার এবং গ্রাহকদের মধ্যকার ছোট ছোট সংলাপগুলি লেখা।
See answer and solution
Q109

একজন শিক্ষক ভাষা শিখনের কয়েকটি দৃষ্টিকোণ খুঁজে পেয়েছেন, উদাহরণ, বৈজ্ঞানিক ধারণাভিত্তিক পাঠের উপলব্ধিমূলক পঠন। তিনি সেই ছাত্রদের বেছে নেওয়ার সিদ্ধান্ত নিলেন যাদের এই দৃষ্টিকোণ থেকে এটি খুঁজতে অসুবিধা হয়। তিনি তাদের জন্য পৃথক অধিবেশনের আয়োজন করলেন যা এই ধরনের পাঠে ও উপলব্ধির সহায়ক হবে। এই অভ্যাসটিকে কী বলা হয় ?

  1. (1) উচ্চতর ক্রম দক্ষতা
  2. (2) চিন্তন দক্ষতা
  3. (3) প্রতিক্রিয়া শিক্ষণ
  4. (4) সংশোধনমূলক শিক্ষণ
See answer and solution
Q110

নীচের কোনটি পঠনের সহ-দক্ষতা নয় ?

  1. (1) অপরিচিত আভিধানিক উপাদানগুলির অর্থ এবং ব্যবহার অনুমান করা।
  2. (2) বিশেষ প্রয়োজনীয় তথ্যগুলি খুঁজে নেওয়ার জন্য পুঙ্খানুপুঙ্খ পঠন।
  3. (3) প্রতিটি শব্দের বানান অবগত করা।
  4. (4) শব্দতালিকা শনাক্তকরণ, মূল শব্দগুলি (key words) খুঁজে নেওয়া।
See answer and solution
Q111

বিবৃতি (ক) ঃ একটি ছাত্রের পোর্টফোলিও হল কার্যের অংশগুলির উদ্দেশ্যমূলক সংগ্রহ।
কারণ (খ) ঃ পোর্টফোলিও ছাত্রদেরকে তাদের নিজস্ব ক্ষমতা এবং দুর্বলতার মূল্যায়নে উৎসাহিত করে।
প্রদত্ত বিকল্পগুলি থেকে সর্বাধিক উপযুক্ত উত্তরটি নির্বাচন করুন।

  1. (1) (ক) এবং (খ) দুটোই ঠিক, কিন্তু (খ), (ক) -এর সঠিক ব্যাখ্যা নয়।
  2. (2) (ক) ঠিক, এবং (খ) ভুল।
  3. (3) (ক) ভুল, এবং (খ) ঠিক।
  4. (4) (ক) এবং (খ) দুটোই ঠিক, এবং (খ) হলো (ক) -এর সঠিক ব্যাখ্যা।
See answer and solution
Q112

শিক্ষার্থীদের শব্দতালিকা বিকাশে সহায়তা করতে, একজন শিক্ষক ভাষা সম্পৃক্ত উপাদানগুলি ব্যবহার করেন যাতে তা ছাত্রদের কাছে সহজতর হয় এবং যেটি বাস্তব উপাদানভিত্তিক। এই উপাদানটি হল —

  1. (1) রোল-কার্ডস্ (Role-Cards)
  2. (2) দ্বিভাষিক অভিধান
  3. (3) বাছাই করা পাঠক (Graded Readers)
  4. (4) সংবাদপত্র
See answer and solution
Q113

একজন ভাষা শিক্ষক শিক্ষার্থীদেরকে তাদের পঠনশৈলী এবং প্রাথমিকতা সম্পর্কে আরো অধিক কিছু জানার জন্য তাদের ক্রমান্বয়ে কিছু প্রশ্ন দিলেন। এখানে শিক্ষকের ভূমিকা হলো —

  1. (1) প্ল্যানারের (Planner)
  2. (2) গবেষণালব্ধ তথ্য প্রদানকারীর (Provider of expert information)
  3. (3) নির্ণায়কের (Diagnostician)
  4. (4) ম্যানেজারের (Manager)
See answer and solution
Q114

প্রথম শ্রেণীর একজন শিক্ষিকা তাঁর শিক্ষার্থীদের দেওয়ালে তাদের ইচ্ছেমতো হিজিবিজি কাটতে, আঁকতে এবং লিখতে বললেন। তিনি এখানে কীসে উৎসাহিত করছেন ?

  1. (1) আনন্দ এবং কৌতুকে
  2. (2) লিখন দক্ষতা বিকাশে
  3. (3) বর্ণমালার অক্ষরগুলি লেখার উদ্যোগে
  4. (4) উদ্ভূত সাক্ষরতার বিকাশে
See answer and solution
Q115

চিত্রগুলি সম্পর্কে নীচের কোনটি অসত্য ?
বইয়ের ছবিগুলি এবং তার চিত্র দ্বারা ব্যাখ্যা (illustration)

  1. (1) শিশুদের আগ্রহ বজায় রাখে।
  2. (2) তাদের এই ধরনের চিত্র অঙ্কনের সুযোগ প্রদান করে।
  3. (3) অপরিচিত এবং স্মরণীয় বিষয়ে ভাষার উপস্থাপনায় সাহায্য করে।
  4. (4) বিষয়কে সমর্থন করে।
See answer and solution
Q116

অল্পবয়সী শিক্ষার্থীদের সাথে সম্পর্কিত নীচের কোন বিবৃতিটি সত্য?

  1. (1) খুব ছোট শিক্ষার্থীদের বিমূর্ত ধারণাগুলি উপলব্ধি করতে অসুবিধা হয়।
  2. (2) খুব ছোট শিক্ষার্থীরা বিমূর্ত ধারণাগুলি আংশিকভাবে উপলব্ধি করতে পারে।
  3. (3) খুব ছোট শিক্ষার্থীরা বিমূর্ত ধারণার দ্বারা উৎসাহিত হয়।
  4. (4) খুব ছোট শিক্ষার্থীরা বিমূর্ত ধারণাগুলি উপলব্ধি করতে পারে।
See answer and solution
Q117

তোমার ক্লাশে ছাত্রদের প্রতিক্রিয়াজনিত সুবিধা প্রদান করতে একজন শিক্ষক হিসেবে তুমি কী পদক্ষেপ নিতে চাও ?
(a) অধিক প্রশ্ন জিজ্ঞাসা করায় ছাত্রদের উৎসাহিত করা।
(b) যৌথ এবং দলগত কার্যের পরিকল্পনা এবং ছাত্রদের থেকে মতামত জানতে চাওয়া।
(c) তাদের পাঠটি জোরে পড়তে বলা এবং প্রত্যেকের স্বতন্ত্র প্রতিক্রিয়া জ্ঞাপন যাতে ব্যক্তিগত পঠনের একটি ভূমিকা থাকে।
(d) প্রতিক্রিয়ার জন্য পারস্পরিক সংলাপ পঠন এবং একে অপরকে প্রশ্ন করা।
নীচের প্রদত্ত বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করুন।

  1. (1) (b), (c), (d) সঠিক।
  2. (2) (a), (b), (d) সঠিক।
  3. (3) (a), (c), (d) সঠিক।
  4. (4) (a), (b), (c) সঠিক।
See answer and solution
Q118

ভাষা বিকাশের জ্ঞানাত্মক তত্ত্বটি সমর্থন করে যে ভাষা সেটি হল —

  1. (1) পুরস্কার এবং শাস্তির মাধ্যমে শেখা
  2. (2) সমাজের সঙ্গে পারস্পরিক ক্রিয়ার মাধ্যমে শেখা
  3. (3) বলার আগে শিশুর ধারণা সম্পর্কিত উপলব্ধির উপর নির্ভরশীলতা
  4. (4) একজন ব্যক্তির সহজাত দক্ষতা
See answer and solution
Q119

বিবৃতি (ক) ঃ ভাষা সাংস্কৃতিক চেতনা ও প্রকাশের একটি জটিল দৃষ্টিভঙ্গী গঠন করে, যেটিকে শিশুদের বিকাশের গুরুত্বপূর্ণ দক্ষতাগুলির মধ্যে মান্য করা হয়।
কারণ (খ) ঃ সাংস্কৃতিক চেতনা ও প্রকাশের দক্ষতাগুলি শিশুদেরকে পরিচয়গত অনুভূতি, ব্যক্তিগত স্বত্ব, এমনকি অন্যান্য সংস্কৃতি এবং পরিচয় সংক্রান্ত প্রশংসা প্রদান করে।
নীচে প্রদত্ত বিকল্পগুলি থেকে সর্বাধিক উপযুক্ত উত্তরটি নির্বাচন করুন।

  1. (1) (ক) এবং (খ) দুটোই সত্য; এবং (খ), (ক) -এর সঠিক ব্যাখ্যা নয়।
  2. (2) (ক) ঠিক, কিন্তু (খ) ভুল।
  3. (3) (ক) ভুল, কিন্তু (খ) ঠিক।
  4. (4) (ক) এবং (খ) দুটোই সত্য, এবং (খ) হলো (ক) -এর সঠিক ব্যাখ্যা।
See answer and solution
Q120

পাঠ্যপুস্তকে লেখকের লেখা গল্প, কবিতা, নাটক এবং অন্যান্য রচনা থাকে। আমাদের এই ধরনের উপাদানগুলি নির্বাচনের প্রয়োজন কারণ এগুলি —

  1. (1) পাঠ্যপুস্তকে ব্যবহৃত উদ্দেশ্য নিয়ে লেখা।
  2. (2) বিখ্যাত লেখকের দ্বারা লেখা।
  3. (3) এগুলি সহজ ভাষায় লেখা।
  4. (4) বাস্তব এবং সহজাত ভাষায় লেখা।
See answer and solution

Passage

নির্দেশ ঃ নিম্নে প্রদত্ত গদ্যাংশটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলির (121-128 নং প্রশ্ন) সঠিক উত্তর নির্বাচন করুন।
একটা জিনিষ এখানে পথে ঘাটে চোখে পড়ে। রাস্তায় লোকের ভিড় আছে কিন্তু গোলমাল একেবারে নেই। এরা যেন চেঁচাতে জানে না, লোকে বলে জাপানের ছেলেরা সুদ্ধ কাঁদে না। আমি এপর্যন্ত একটি ছেলেকেও কাঁদতে দেখি নি। পথে মোটরে করে যাবার সময়ে মাঝে মাঝে যেখানে ঠেলাগাড়ি প্রভৃতি বাঁধা এসে পড়ে, সেখানে মোটরের চালক শান্তভাবে অপেক্ষা করে; গাল দেয় না, হাঁকা হাঁকি করে না। পথের মধ্যে হঠাৎ একটা বাইসিক্‌ল মোটরের উপর এসে পড়বার উপক্রম করলে, আমাদের দেশের চালক এ অবস্থায় বাইসিক্‌ল আরোহীকে অনাবশ্যক গাল না দিয়ে থাকতে পারত না। এ লোকটা ভ্রুক্ষেপ মাত্র করলে না। এখানকার বাঙালিদের কাছে শুনতে পেলুম যে, রাস্তায় দুই বাইসিক্‌লে, কিংবা গাড়ির সঙ্গে বাইসিক্‌লের ঠোকাঠুকি হয়ে যখন রক্তপাত হয়ে যায় তখনও উভয় পক্ষ চেঁচামেচি গালমন্দ না করে গায়ের ধুলো ঝেড়ে চলে যায়।
আমার কাছে মনে হয়, এইটেই জাপানের শক্তির মূল কারণ। জাপানী বাজে চেঁচামেচি ঝগড়াঝাঁটি করে নিজের বলক্ষয় করে না। প্রাণশক্তির বাজে খরচ নেই বলে প্রয়োজনের সময় টানাটানি পড়ে না। শরীর মনের এই শান্তি ও সহিষ্ণুতা ওদের স্বজাতীয় সাধনার একটা অঙ্গ। শোকে দুঃখে আঘাতে উত্তেজনায়, ওরা নিজেকে সংযত করতে জানে। . . . . . .
. . . . . এই যে নিজের প্রকাশকে অত্যন্ত সংক্ষিপ্ত করতে থাকা, এ ওদের কবিতাতেও দেখা যায়। তিন লাইনের কাব্য জগতে আর কোথাও নেই। এই তিন লাইনই ওদের কবি, পাঠক উভয়ের পক্ষেই যথেষ্ট। সেইজন্যেই এখানে এসে অবধি, রাস্তায় কেউ গান গাচ্ছে, এ আমি শুনিনি। এদের হৃদয় ঝরণার জলের মতো শব্দ করে না, সরোবরের জলের মতো স্তব্ধ। . . . . . . এদের দুটো বিখ্যাত পুরনো কবিতার নমুনা দেখলে আমার কথাটা স্পষ্ট হবে ঃ
পুরনো পুকুর,
ব্যাঙের লাফ,
জলের শব্দ।
ব্যস ! আর দরকার নেই। জাপানি পাঠকের মনটা চোখে ভরা। পুরনো পুকুর মানুষের পরিত্যক্ত, নিস্তব্ধ, অন্ধকার। তার মধ্যে একটা ব্যাঙ লাফিয়ে পড়তেই শব্দটা শোনা গেল। শোনা গেল - এতে বোঝা যাবে পুকুরটা কী রকম স্তব্ধ। এই পুরনো পুকুরের ছবিটা কীভাবে মনের মধ্যে এঁকে নিতে হবে সেইটুকু কেবল কবি ইশারা করে দিলে; তার বেশি একেবারে অনাবশ্যক।
আর একটা কবিতা ঃ
পচা ডাল,
একটা কাক,
শরৎকাল। . . . . .
শীতের দেশে শরৎকালটা হচ্ছে গাছের পাতা ঝরে যাবার, ফুল পড়ে যাবার, কুয়াশায় আকাশ ম্লান হওয়ার কাল - এই কালটা মৃত্যুর ভাব মনে আনে। পচা ডালে কালো কাক বসে আছে, এইটুকুতেই পাঠক শরৎকালের সমস্ত রিক্ততা ও ম্লানতার ছবি মনের সামনে দেখতে পায়।

Q121

প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি জাপানী কবিতা সম্পর্কে সত্য নয় ?

  1. (1) জাপানী কবিতা চিত্রপ্রধান।
  2. (2) জাপানী কবিতা সঙ্গীত প্রধান।
  3. (3) জাপানী কবিতা-পাঠকদের কল্পনাশক্তি প্রবল।
  4. (4) জাপানী কবিরা ইশারামূলক সংক্ষিপ্ত কবিতা লেখেন।
See answer and solution
Q122

জাপানীদের সম্পর্কে নীচের কোন বিবৃতিটি সত্য ?

  1. (1) এদের কবিতাগুলি দীর্ঘ ও বিস্তৃত ব্যাখ্যামূলক।
  2. (2) এদের কবিতাগুলি সঙ্গীত প্রধান, চিত্র প্রধান নয়।
  3. (3) যে কোনো দুঃখজনক পরিস্থিতিতে নিজেদের শান্ত ও সংযত রাখে।
  4. (4) এরা অনর্থক কলহে প্রাণশক্তির অপব্যয় করে।
See answer and solution
Q123

গদ্যাংশটির তিনটি পংক্তি সমন্বিত দ্বিতীয় কবিতাটি কীসের সূচনা দেয় ?

  1. (1) শরতের আগমনকালীন প্রসন্নতা
  2. (2) শারদ উৎসবের আগমন বার্তা
  3. (3) শীতের আগমনকালীন উজ্জ্বলতা
  4. (4) শীতের আগমনকালীন বিষণ্ণতা
See answer and solution
Q124

‘অনাবশ্যক’ এই সমাসবদ্ধ পদটি কোন সমাসের উদাহরণ ?

  1. (1) কর্ম তৎপুরুষ
  2. (2) নিমিত্ত তৎপুরুষ
  3. (3) নঞ তৎপুরুষ
  4. (4) উপপদ তৎপুরুষ
See answer and solution
Q125

‘পরিত্যক্ত’ শব্দটির বিশেষ্যরূপ কোনটি ?

  1. (1) পরিত্যাগ
  2. (2) পরিত্যাজ্য
  3. (3) পরিতুষ্ট
  4. (4) পরিত্যক্তা
See answer and solution
Q126

প্রদত্ত গদ্যাংশটির মূল বৈশিষ্ট্য কী ?

  1. (1) জাপানীদের মানসিকতার বিশ্লেষণমূলক বর্ণনা
  2. (2) জাপানী কবিতার পাঠকদের বৈশিষ্ট্য বর্ণনা
  3. (3) জাপানের যানবাহনের নিয়মকানুনের বর্ণনা
  4. (4) জাপানী কবিতার বৈশিষ্ট্য বর্ণনা
See answer and solution
Q127

জাপানীদের শক্তির মূল কারণ কী ?

  1. (1) প্রাণশক্তির অনর্থক সঞ্চয় না করা
  2. (2) প্রাণশক্তির অনর্থক ব্যয় করা
  3. (3) প্রাণশক্তির অনর্থক প্রয়োগ করা
  4. (4) প্রাণশক্তির অনর্থক অপচয় না করা
See answer and solution
Q128

“এদের হৃদয় . . . . সরোবরের জলের মতো স্তব্ধ”—
প্রদত্ত বাক্যটি সম্পর্কে কোন বিবৃতিটি সত্য ?

  1. (1) উপমেয় অবর্তমান
  2. (2) উপমান অবর্তমান
  3. (3) সাধারণ ধর্ম অবর্তমান
  4. (4) উপমা অলংকারের চারটি অঙ্গই বর্তমান
See answer and solution

Passage

নির্দেশ ঃ নিম্নে প্রদত্ত গদ্যাংশটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলির (129-135 নং প্রশ্ন) সঠিক উত্তর নির্বাচন করুন।
দুঃখকে গ্রহণ করতে হবে তপস্যা বলে। দুঃখ, কষ্ট, অত্যাচার সহ্য করা খুবই দুরূহ তপস্যা। তবে সহনশক্তি বাড়াতে বাড়াতে এমন একটি অবস্থা আসে যখন কষ্টসহিষ্ণুতা অতি সহজ স্বাভাবিক হয়ে যায়। — তপস্যার প্রথম কথাই ইন্দ্রিয়সংযম। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় ও মন প্রভৃতি একাদশ ইন্দ্রিয়কে সম্পূর্ণ রূপে বশে আনার প্রচেষ্টা অশেষ সহ্যশক্তি ভিন্ন সফল হয় না। ইন্দ্রিয়গুলি একপ্রকার বস্তুর আস্বাদনে তৃপ্তি বোধ করতে চায়, কিন্তু সে আস্বাদ উপভোগে লিপ্ত থাকলে ঈশ্বরাস্বাদন হয় না। কাজেই সংযমের পথে পা বাড়াতে হবে সাধককে। তখন সাধারণ সহ্যশক্তিতে কাজ হয় না, অসাধারণ সহিষ্ণুতা প্রয়োজন হয়। বৈষ্ণব শাস্ত্রে বলেছেন— “তৃণাদপি সুনীচেন তরোরিব সহিষ্ণুনা”। তৃণের চেয়ে দীন এবং বৃক্ষের ন্যায় সহিষ্ণু হতে হবে। গীতায় শ্রীভগবান বললেন— “আপূর্য্যমাণমচলপ্রতিষ্ঠং সমুদ্রমাপঃ প্রবিশন্তি যদ্‌বৎ” ... যেমন পরিপূরিত প্রশান্ত সমুদ্রে অপর জলরাশি এসে বিলীন হয়ে যায়, তেমনি যাঁর মধ্যে বিষয় সকল প্রবেশ করেও কোনও চিত্ত বিক্ষেপ সৃষ্টি করে না তিনিই শান্তি লাভ করেন। যিনি সকল বিষয়েই মমত্বশূন্য, শুভ বিষয়ের প্রাপ্তিতে সন্তোষ আর অশুভ প্রাপ্তিতে অসন্তোষ ব্যক্ত করেন না, তিনিই স্থিতপ্রজ্ঞ।
এই স্থিতপ্রজ্ঞ অবস্থা লাভ করতে প্রয়োজন সীমাহীন সহিষ্ণুতা। নিজেকে সর্বভাবে গুটিয়ে নিতে হবে নিজের মধ্যে, যেখানে বাইরের ঘাত অভিঘাত কোনও দাগ কাটতে পারবে না। “যথা সংহরতে চায়ং কুর্ম্মোহঙ্গানীব সর্বশঃ”— কচ্ছপ যেমন তার অঙ্গ সকল সংহরণ করে তেমনি ইন্দ্রিয়ের বিষয় থেকে ইন্দ্রিয়গুলিকে সংহরণ করতে হবে। যিনি পারেন তিনি স্থিতপ্রজ্ঞ। প্রত্যেক মানুষের স্বতন্ত্রভাবে সুখ ও দুঃখের অনুভূতির একটা ব্যাপকতা আছে। সুখের শুরু একটা বিশেষ ভিত্তিভূমি থেকে এবং সুখ আর সুখ থাকে না একটা সীমার পরে। যে কোন ভোগোপকরণের ক্ষেত্রেই এটি দেখা যায়। আবার দুঃখের দিক থেকেও তেমনি সহ্যশক্তির পৃথক ভিত্তি ভূমি থাকে। এই সুখ দুঃখের ব্যবধান কমিয়ে আনা যায় সহ্যশক্তিকে বাড়িয়ে। আমাদের ঠাকুর বলেছেন— “সুখের সবচেয়ে ঊর্ধ্ব রেখাকে নামিয়ে আনতে হবে সর্বনিম্নে এবং দুঃখের সর্বনিম্ন রেখাকে নিয়ে যেতে হবে সর্ব উচ্চে। এইভাবে সুখের এবং দুঃখের ব্যবধানকে সমীকরণ করতে হবে। তখন একটি মাত্র অনুভূতি থাকবে অনুভূতি ব্রহ্ম।” সহ্যশক্তি বাড়িয়ে যাওয়ার এই প্রণালী অথবা সাধন পদ্ধতি ব্যক্তি বিশেষের আধার ও সংস্কার অনুসারে নির্ধারণ করে নিতে হবে। সহ্যশক্তির তারতম্যেই স্পষ্ট হয়ে ওঠে সাধারণ ব্যক্তি এবং মহৎ ব্যক্তির প্রভেদ। জগতে যে মহান্ হয়েছে দেখা যায় তার সহন শক্তি সাগর-গভীর, বুকের প্রসারতা আকাশতুল্য। স্থিতপ্রজ্ঞের একটি বিশেষ গুণ এই উদারতা।

Q129

“সুখের সবচেয়ে ঊর্ধ্বরেখাকে নামিয়ে আনতে হবে সর্বনিম্নে”—
‘সর্বনিম্নে’ পদটি কোন কারক ?

  1. (1) অপাদান
  2. (2) অধিকরণ
  3. (3) করণ
  4. (4) কর্ম
See answer and solution
Q130

নিম্নে প্রদত্ত কোন বিবৃতিটি সত্য ?

  1. (1) তপস্যার মাধ্যমে স্বাভাবিক সহনশক্তি কঠিন হয়ে যায়।
  2. (2) আস্বাদ উপভোগ ঈশ্বর প্রাপ্তির চরম পন্থা।
  3. (3) অপ্রাপ্তিতে যিনি অসন্তোষ ব্যক্ত করেন তিনিই স্থিতপ্রজ্ঞ।
  4. (4) তপস্যার মাধ্যমে কঠোর সহনশক্তি সহজ স্বাভাবিক হয়ে যায়।
See answer and solution
Q131

স্থিতপ্রজ্ঞ কাকে বলা যায় ?

  1. (1) যিনি প্রাপ্তি-অপ্রাপ্তির ঊর্ধ্বে মমত্বশূণ্য হৃদয়ের অধিকারী তিনিই স্থিতপ্রজ্ঞ।
  2. (2) যার পাঁচটি জ্ঞানেন্দ্রিয় সম্পূর্ণ রূপে বশে থাকে না, তিনিই স্থিতপ্রজ্ঞ।
  3. (3) যিনি শুভ বিষয়ের প্রাপ্তিতে সন্তুষ্টি এবং অশুভ বিষয়ের অপ্রাপ্তিতে অসন্তুষ্টি ব্যক্ত করেন তিনিই স্থিতপ্রজ্ঞ।
  4. (4) যিনি পঞ্চ কর্মেন্দ্রিয় উপভোগ ও আস্বাদে লিপ্ত থাকেন তিনিই স্থিতপ্রজ্ঞ।
See answer and solution
Q132

‘ভোগোপকরণ’ এটি কোন সন্ধির উদাহরণ ?

  1. (1) ব্যঞ্জনসন্ধি
  2. (2) বিসর্গ সন্ধি
  3. (3) খাঁটি বাংলা সন্ধি
  4. (4) স্বরসন্ধি
See answer and solution
Q133

প্রদত্ত গদ্যাংশটিতে মূল বাণী হল —
ঈশ্বরাপ্রাপ্তির একমাত্র পথ —

  1. (1) ইন্দ্রিয় সংযম
  2. (2) ঈশ্বরাস্বাদন
  3. (3) চিত্ত বিক্ষেপ
  4. (4) কষ্টসহিষ্ণুতা
See answer and solution
Q134

গদ্যাংশ অনুযায়ী সাধারণ ব্যক্তি ও স্থিতপ্রজ্ঞ ব্যক্তির তারতম্যের মাপকাঠি কী ?

  1. (1) পঞ্চ কর্মেন্দ্রিয়
  2. (2) সাধারণ সহিষ্ণুতা
  3. (3) চূড়ান্ত সহিষ্ণুতা
  4. (4) পঞ্চ জ্ঞানেন্দ্রিয়
See answer and solution
Q135

“যেমন পরিপূরিত প্রশান্ত সমুদ্রে অপর জলরাশি এসে বিলীন হয়ে যায়, তেমনি যাঁর মধ্যে বিষয়সকল প্রবেশ করেও কোনও চিত্ত বিক্ষেপ সৃষ্টি করে না তিনিই শান্তি লাভ করেন।”
কোন শ্রেণীর বাক্য ?

  1. (1) জটিল
  2. (2) যৌগিক
  3. (3) মিশ্র
  4. (4) সরল
See answer and solution
Q136

একজন শিক্ষক অধ্যায়ের বিষয়ের উপযুক্ত একটি ভিডিও দেখলেন এবং ভিডিও কেন্দ্রিক একটি যুগ্মকার্য প্রক্রিয়ার পরিকল্পনা করলেন। এই যুগ্মকার্য প্রক্রিয়ার উদ্দেশ্য হল ছাত্রদের উৎসাহিত করা—

  1. (1) দ্রুত তালমিলিয়ে একত্রে কাজ করতে
  2. (2) শিক্ষকের স্বতন্ত্রভাবে কাজ করতে
  3. (3) ভাষা সচেতনতার বিকাশে
  4. (4) নিজের কার্যের মূল্যায়নে
See answer and solution
Q137

একগুচ্ছ ছোট গল্প এবং অন্যান্য বর্ণনামূলক রচনা ভাষা শিখনে সহায়ক পাঠ হিসেবে নির্ধারিত করা হয়। সহায়ক পাঠের মুখ্য উদ্দেশ্য কী ?

  1. (1) একান্ত পঠনের প্রসার
  2. (2) নৈতিক শিখনের প্রসার
  3. (3) বিস্তৃত পাঠের প্রসার
  4. (4) বহুভাষিকতার প্রসার
See answer and solution
Q138

বিবৃতি (ক) ঃ সংশোধনমূলক শিক্ষণ, শিক্ষণ-শিখন পদ্ধতির একটি আবশ্যক অংশ।
কারণ (খ) ঃ সংশোধনমূলক শিক্ষণ হলো ভাষার যে বিষয়গুলি ঠিকমতো শেখানো হয়নি সেগুলি পুনরায় শেখানো, একই পদ্ধতি গ্রহণ প্রয়োজনীয় নয়।
প্রদত্ত বিকল্প থেকে সর্বাপেক্ষা উপযুক্ত উত্তরটি নির্বাচন করুন।

  1. (1) (ক) এবং (খ) দুটোই ঠিক, কিন্তু (খ), (ক) -এর সঠিক ব্যাখ্যা নয়।
  2. (2) (ক) ঠিক, কিন্তু (খ) ভুল।
  3. (3) (ক) ভুল, কিন্তু (খ) ঠিক।
  4. (4) (ক) এবং (খ) দুটোই ঠিক, এবং (খ) হলো (ক) -এর সঠিক ব্যাখ্যা।
See answer and solution
Q139

ছাত্র দ্বারা পঠিত একটি গল্প তার নিজের শব্দ ব্যবহার করে পুনরায় বলা কীসের মূল্যায়নের সহায়ক ?

  1. (1) সাবলীলতা
  2. (2) উপলব্ধি
  3. (3) স্মৃতি
  4. (4) সঠিকতা
See answer and solution
Q140

ভাষা শিক্ষণে নীচের কোনটি একটি ভ্রান্ত ধারণা ?

  1. (1) শিক্ষার্থীর প্রথম ভাষা শিখনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
  2. (2) ভাষা শিক্ষণে সংযোগকারী প্রক্রিয়ায় গুরুত্ব দেওয়া উচিত।
  3. (3) ভাষা শিক্ষণে বাচনের চাইতে লিখনে গুরুত্ব দেওয়া উচিত।
  4. (4) শিক্ষার্থীরা বাস্তব পরিস্থিতিতে ব্যবহারের প্রচেষ্টার মাধ্যমে ভাষা অর্জন করে।
See answer and solution
Q141

নীচের কোনটি ভাষা শিক্ষকের প্রাথমিক দায়িত্ব ?

  1. (1) শিক্ষণের জন্য বিষয় নির্বাচন করা।
  2. (2) বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থীদের দল গঠন করা।
  3. (3) শিক্ষার্থীদের নির্দেশ প্রদান করা।
  4. (4) শিক্ষার্থীর সংযোগকারী প্রয়োজনগুলির শনাক্তকরণ করা।
See answer and solution
Q142

গঠনমূলক স্তরে শিশুরা স্বাচ্ছন্দ্যবোধ করে এবং সবচেয়ে ভালো শেখে —

  1. (1) সরকারী ভাষায়
  2. (2) তাদের ঘরের ভাষায়
  3. (3) ইংরেজী মাধ্যমে
  4. (4) নির্দেশগত মাধ্যমের সাহায্যে
See answer and solution
Q143

শিশুদের গল্প বলার ক্ষেত্রে নীচের কোনটি সত্য নয় ?
গল্প শোনা শিশুদের সহায়তা করে —

  1. (1) বাক্য গঠন শিখতে।
  2. (2) সমস্যা-সমাধান সংক্রান্ত দক্ষতার বিকাশে।
  3. (3) জীবনে অনুসরণযোগ্য নতুন নৈতিক মূল্যবোধ শিখতে।
  4. (4) নূতন শব্দ শিখতে এবং তাদের শব্দ ভাণ্ডারের বিস্তারে।
See answer and solution
Q144

একটি ভাষা কার্যে একজন শিক্ষক ছাত্রদের মিশ্র দক্ষতামূলক দল গঠন করেন। এই মিশ্র দক্ষতামূলক দলটি তৈরি করা হয় —

  1. (1) স্বাধীন প্রকাশের জন্য চাপ সৃষ্টিতে ছাত্রদের সুযোগ দেওয়ায়।
  2. (2) ছাত্রদের একে অপরকে উৎসাহিত করায়।
  3. (3) শিক্ষকদের কর্মভার ভাগ করে নেওয়ায়, কারণ তিনি সকলের প্রতি মনোযোগ দিতে পারেন না।
  4. (4) দুর্বল ছাত্রদের শনাক্তকরণে
See answer and solution
Q145

শিশুদের উন্মোচিত হওয়া এবং মনোযোগী হওয়া উচিত —

  1. (1) প্রথম বয়স থেকে দুটি লিখিত ভাষায়।
  2. (2) প্রথম বয়স থেকে বিবিধ মৌখিক ভাষায়।
  3. (3) প্রথম বয়স থেকে বিবিধ লিখিত ভাষায়।
  4. (4) প্রথম বয়স থেকেই দুটি মৌখিক ভাষায়।
See answer and solution
Q146

বিবৃতি (ক) ঃ প্রাথমিক সাক্ষরতায় লিখনের শুরুতে চিত্রাঙ্কনকে মান্যতা দেওয়া হয়।
কারণ (খ) ঃ চিত্রগুলি হলো সংকেত এবং অর্থ বহন করে।
নিম্নে প্রদত্ত বিকল্পগুলি থেকে সর্বাপেক্ষা সঠিক উত্তর নির্বাচন করুন।

  1. (1) (ক) এবং (খ) দুটোই ঠিক, এবং (খ), (ক) -এর সঠিক ব্যাখ্যা নয়।
  2. (2) (ক) ঠিক, কিন্তু (খ) ভুল।
  3. (3) (ক) ভুল, কিন্তু (খ) ঠিক।
  4. (4) (ক) এবং (খ) দুটোই ঠিক, এবং (খ) হলো (ক) -এর সঠিক ব্যাখ্যা।
See answer and solution
Q147

ন্যূনতম যুগল (Minimal Pair) অভ্যাস কীসের বিকাশের ফলদায়ক পদ্ধতি ?

  1. (1) শব্দ তালিকা
  2. (2) উচ্চারণ
  3. (3) উপলব্ধিমূলক পঠন
  4. (4) ব্যাকরণ
See answer and solution
Q148

নীচের কোনটি ভাষা অর্জনের আচরণবাদ তত্ত্বের সাথে সম্পর্কিত নয় ?

  1. (1) শূন্য আধার (Empty Vessel)
  2. (2) প্রচেষ্টা এবং ভ্রান্তি (Trial and Error)
  3. (3) সামাজিক সংযোগ সাধন (Social Interaction)
  4. (4) সক্রিয় অনুবর্তন (Operant Conditioning)
See answer and solution
Q149

পঞ্চম শ্রেণির একজন শিক্ষক ছাত্রদেরকে গল্প লেখার একটি কার্য প্রদান করলেন। যখন ছাত্ররা গল্পটি লেখে, তখন শিক্ষক ক্লাশে পায়চারি করে কে ভুল করছে অথবা নূতন শব্দ জিজ্ঞাসা করছে, সে ব্যাপারে সাহায্য করছেন। এখানে শিক্ষকের ভূমিকা কী ?

  1. (1) পরিকল্পনাকারীর (Planner)
  2. (2) সহায়ককারীর (Facilitator)
  3. (3) নির্ণায়কের (Diagnostician)
  4. (4) ম্যানেজারের (Manager)
See answer and solution
Q150

বিবৃতি (ক) ঃ কেবল একটি শব্দের সঠিক উচ্চারণের চাইতে পঠন অধিক।
কারণ (খ) ঃ পঠন হলো অর্থোদ্ধার।
প্রদত্ত বিকল্পগুলি থেকে সর্বাধিক উপযুক্ত উত্তরটি নির্বাচন করুন।

  1. (1) (ক) এবং (খ) দুটোই ঠিক, এবং (খ), (ক) -এর সঠিক ব্যাখ্যা নয়।
  2. (2) (ক) ঠিক, কিন্তু (খ) ভুল।
  3. (3) (ক) ভুল, কিন্তু (খ) ঠিক।
  4. (4) (ক) এবং (খ) দুটোই ঠিক, এবং (খ) হলো (ক) -এর সঠিক ব্যাখ্যা।
See answer and solution