কবিতাটিতে কাঁকরের সাথে কীসের তুলনা করা হয়েছে ?
- (1) অস্বস্তিকর অনুভূতির
- (2) ফিতের বন্ধনের
- (3) জুতোর কাঁটার
- (4) তিক্তস্বাদের
নির্দেশ ঃ নিম্নে প্রদত্ত কবিতাটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলির (100 থেকে 105 নং প্রশ্ন) সঠিক উত্তর নির্বাচন করুন।
জুতোর ভেতর ঢুকে থাকা কাঁকরের মতো
একটা অস্বস্তি সারাদিন সঙ্গ ছাড়ছে না।
শুরু হয়েছিল সকাল থেকেই, খবরের কাগজে
চোখ রেখে বিস্বাদ হয়ে গিয়েছিল চা।
প্রথম পাতায় রঙিন চিত্রে বিকৃত মরদেহ
তার চারপাশে চাপ চাপ রক্তের দাগ
একপাশে কাত হয়ে আছে আধখানা মুখ
চেনা চেনা মনে হচ্ছিল; কিন্তু কিছুতেই
পুরোপুরি শনাক্ত করতে পারছিলাম না।
ট্রেনে পাশের সহযাত্রীকে কেমন সন্দেহ হল—
রুক্ষ কর্কশ চেহারার এই লোকটাই
ষড়যন্ত্রকারী কিংবা গুপ্তঘাতক নয়তো!
অফিস লিফ্টে পা রাখতে গিয়েই একজন
খিঁচিয়ে উঠলো, দেখছেন না, এমনিতেই
ঠাসাঠাসি, আপনি আবার পা বাড়াচ্ছেন ?
কোনো লোককে আগে এমন তিৎকুটে মনে হয়নি।
সারাদিন জুতোর ভেতর কাঁকরের মতো একটা অস্বস্তি
আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, অথচ
জুতোর ফিতে খুলে কাঁকর বের করার মতো
অস্বস্তিগুলোকে কিছুতেই ঝেড়ে ফেলতে পারছি না।
কবিতাটিতে কাঁকরের সাথে কীসের তুলনা করা হয়েছে ?
CBSE answer: (1)
উত্তর: (1) অস্বস্তিকর অনুভূতির
সতর্কতা: (3) ‘জুতোর কাঁটার’ কাছাকাছি শোনালেও কবিতায় কাঁটা নেই, আছে কাঁকর; আর ফিতে (2) কেবল উপমার পরিবেশ।