By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 8 Feb 2026 Paper 1 Bengali, Question 102

Topic: Poem comprehension

Passage

নির্দেশ ঃ নিম্নে প্রদত্ত কবিতাটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলির (100 থেকে 105 নং প্রশ্ন) সঠিক উত্তর নির্বাচন করুন।
জুতোর ভেতর ঢুকে থাকা কাঁকরের মতো
একটা অস্বস্তি সারাদিন সঙ্গ ছাড়ছে না।
শুরু হয়েছিল সকাল থেকেই, খবরের কাগজে
চোখ রেখে বিস্বাদ হয়ে গিয়েছিল চা।
প্রথম পাতায় রঙিন চিত্রে বিকৃত মরদেহ
তার চারপাশে চাপ চাপ রক্তের দাগ
একপাশে কাত হয়ে আছে আধখানা মুখ
চেনা চেনা মনে হচ্ছিল; কিন্তু কিছুতেই
পুরোপুরি শনাক্ত করতে পারছিলাম না।
ট্রেনে পাশের সহযাত্রীকে কেমন সন্দেহ হল—
রুক্ষ কর্কশ চেহারার এই লোকটাই
ষড়যন্ত্রকারী কিংবা গুপ্তঘাতক নয়তো!
অফিস লিফ্‌টে পা রাখতে গিয়েই একজন
খিঁচিয়ে উঠলো, দেখছেন না, এমনিতেই
ঠাসাঠাসি, আপনি আবার পা বাড়াচ্ছেন ?
কোনো লোককে আগে এমন তিৎকুটে মনে হয়নি।
সারাদিন জুতোর ভেতর কাঁকরের মতো একটা অস্বস্তি
আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, অথচ
জুতোর ফিতে খুলে কাঁকর বের করার মতো
অস্বস্তিগুলোকে কিছুতেই ঝেড়ে ফেলতে পারছি না।

Q102

কোন বিবৃতিটি সত্য নয় ?
খবরের কাগজে সকালেই একটি হিংসাত্মক বর্ণনা পড়ে কবি—

  1. (1) মরদেহটিকে দেখেই কার মৃতদেহ তা শনাক্ত করতে পেরেছিলেন।Correct answer
  2. (2) আশেপাশের যে কোনো রুক্ষ-কর্কশ চেহারার ব্যক্তিকেই খুনী বলে মনে করছিলেন।
  3. (3) অন্যমনস্কতার কারণে অপরের যে কোনো কথাই কটু বলে মনে হচ্ছিল।
  4. (4) চায়ের আনন্দ অনুভব করতে পারেন নি।

Solution.

CBSE answer: (1)

উত্তর: (1) মরদেহটিকে দেখেই কার মৃতদেহ তা শনাক্ত করতে পেরেছিলেন।

  1. কবিতায় স্পষ্ট আছে: ‘কিছুতেই পুরোপুরি শনাক্ত করতে পারছিলাম না।’
  2. তাই শনাক্ত করতে পারার কথাটি সত্য নয়।
  3. চা বিস্বাদ হওয়া (4), রুক্ষ চেহারার সহযাত্রীকে সন্দেহ (2), লিফ্‌টের লোকটিকে ‘তিৎকুটে’ মনে হওয়া (3), সবই কবিতায় আছে।

সতর্কতা: ‘চেনা চেনা মনে হচ্ছিল’ মানে চিনে ফেলা নয়।