By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 8 Feb 2026 Paper 1 Bengali, Question 119

Topic: Pedagogy of language

Q119

বিবৃতি (ক) ঃ ভাষা সাংস্কৃতিক চেতনা ও প্রকাশের একটি জটিল দৃষ্টিভঙ্গী গঠন করে, যেটিকে শিশুদের বিকাশের গুরুত্বপূর্ণ দক্ষতাগুলির মধ্যে মান্য করা হয়।
কারণ (খ) ঃ সাংস্কৃতিক চেতনা ও প্রকাশের দক্ষতাগুলি শিশুদেরকে পরিচয়গত অনুভূতি, ব্যক্তিগত স্বত্ব, এমনকি অন্যান্য সংস্কৃতি এবং পরিচয় সংক্রান্ত প্রশংসা প্রদান করে।
নীচে প্রদত্ত বিকল্পগুলি থেকে সর্বাধিক উপযুক্ত উত্তরটি নির্বাচন করুন।

  1. (1) (ক) এবং (খ) দুটোই সত্য; এবং (খ), (ক) -এর সঠিক ব্যাখ্যা নয়।
  2. (2) (ক) ঠিক, কিন্তু (খ) ভুল।
  3. (3) (ক) ভুল, কিন্তু (খ) ঠিক।
  4. (4) (ক) এবং (খ) দুটোই সত্য, এবং (খ) হলো (ক) -এর সঠিক ব্যাখ্যা।Correct answer

Solution.

CBSE answer: (4)

উত্তর: (4) (ক) এবং (খ) দুটোই সত্য, এবং (খ) হলো (ক)-এর সঠিক ব্যাখ্যা।

  1. ভাষার মধ্য দিয়েই শিশু নিজের সংস্কৃতি চেনে ও প্রকাশ করে; সাংস্কৃতিক চেতনা একটি প্রধান দক্ষতা, তাই (ক) সত্য।
  2. এই দক্ষতা শিশুকে পরিচয়বোধ, নিজের বলে মনে হওয়ার অনুভূতি এবং অন্য সংস্কৃতির প্রতি শ্রদ্ধা দেয়; তাই (খ) সত্য।
  3. কেন দক্ষতাটিকে ‘প্রধান’ ধরা হয়, (খ) তার কারণ দেখায়; তাই এটি (ক)-এর ব্যাখ্যা।