অঘোরবাবুকে দিয়ে কোনো কাজ করাতে হলে লোকেদের কার শরণাপন্ন হতে হতো?
- (1) কুসুমকুমারী
- (2) হারাধন
- (3) ক্ষেত্র
- (4) নৃপেনবাবু
নির্দেশ : নিম্নে প্রদত্ত গদ্যাংশটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলির (91 থেকে 99 নং প্রশ্ন) সর্বাপেক্ষা সঠিক উত্তর নির্বাচন করুন :
বাগবাজার-শ্যামবাজার-কুমারটুলি-আহিরীটোলা তো দূরের কথা, সারা উত্তর কলকাতার মানুষ অঘোর সরকারের নাম শুনলেই বলবে, উনি যেমন ভাল মানুষ ছিলেন, সেইরকমই ভাল উকিল ছিলেন। দূর-দূরান্তরের মক্কেলরা শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে পৌঁছে ওঁর বাড়ির হদিস জিজ্ঞেস করলেই জবাব পেতেন, বলরাম মন্দিরের গলিতেই ওঁর বাড়ি। বাড়ির দরজায় ইংরেজি-বাংলায় ওঁর নাম লেখা আছে। যাঁরা রাজবল্লভপাড়া দিয়ে ঢুকতেন, তাঁরা বিশাল দত্তবাড়ির গোরাবাবুকে জিজ্ঞেস করলেই উনি বলতেন, এই তো কোণার বাড়িটা।
অঘোর সরকার এখন আর বেঁচে নেই। বছর দশেক আগেই উনি মারা গিয়েছেন। তবে ওঁর স্ত্রী পঁচাশি বছরের কুসুমকুমারী দেবী বেঁচে আছেন। ওঁদের ছোট মেয়ে পারুল থাকে ভবানীপুরে। অন্য দু’জন বাইরে। বড় ছেলে নগেন সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসার। তিনি কর্মজীবনের শুরু থেকেই দিল্লীতে। তবে প্রত্যেক বছর কলকাতায় আসেন। এখানে থাকেন শুধু ছোট ছেলে নৃপেন।
এই তিনতলা বাড়িতে এখন শুধু কুসুমকুমারী দেবী ছাড়া নৃপেনবাবু তাঁর স্ত্রী ও দুই ছেলেমেয়েকে নিয়ে থাকেন। আর আছে তিনজন কাজের লোক। রাঁধুনী মনোরমা এ বাড়িতে তিরিশ-বত্রিশ বছর আছে। যে লক্ষ্মীর মা বৃদ্ধা কুসুমকুমারীকে দেখাশুনা করে, সে চৌত্রিশ-পঁয়ত্রিশ বছর আছে। তৃতীয়জন হারাধন আছে বছর দশেক।
হারাধনের বাবা ক্ষেত্র মাত্র ষোল বছর বয়সে উকিলবাবুর কাজে লাগে কিন্তু এমন বোকা ছিল যে উঠতে-বসতে বকুনি খেত। সেই ক্ষেত্র কালে কালে অঘোর সরকারের দক্ষিণ হস্ত হয়ে যায়। কথায় কথায় সে মুহুরি বা টাইপবাবুর ভুল ধরতো, আঃ! কী করছেন? এটা পঞ্চাশ টাকার স্ট্যাম্প পেপারে হবে। আলিপুর কোর্টের কত উকিল ওকে বলতেন, ক্ষেত্র, তুমি স্যারকে একটু বুঝিয়ে এই মামলাটা নিতে রাজী করাও। উনি সাহায্য না করলে আমরা নির্ঘাৎ হেরে যাব। ক্ষেত্র দেশে গেলে অঘোর সরকার চোখে অন্ধকার দেখতেন।
এই উকিলবাবুর কাজ করতে করতেই ক্ষেত্র গ্রামের বাড়িতে পাকা ঘরদোর বানিয়েছে, বিয়ে করেছে, তিনটে মেয়ের বিয়ে দিয়েছে, ছেলেটাকে আট ক্লাস পর্যন্ত পড়িয়েছে। তারপর দুটো চোখই বড্ড বেশি খারাপ হওয়ায় কাজকর্ম করাই মুশকিল হলো। অঘোর সরকারও বার্ধক্যের জন্য কাজকর্ম বেশ কমিয়ে দেওয়ায় ক্ষেত্র ছেলেকে উকিলবাবুর কাছে রেখে দেশে চলে গেল। মাস তিনেক পরই বৃদ্ধ প্রবীণ উকিল হৃদরোগে হঠাৎ মারা গেলেন। হারাধনকে নৃপেনবাবু এখানেই রেখে দিলেন।
নৃপেনবাবু ব্যাঙ্কের ম্যানেজার। নিউ আলিপুর ব্রাঞ্চে বেশ ক’বছর কাটাবার পর বদলি হয়েছেন গড়িয়াহাট ব্রাঞ্চে। লকারের একটা চাবি ওঁর কাছে থাকে। অন্য চাবিটি থাকে অ্যাকাউন্টেন্টের কাছে। এঁরা দু’জনে না গেলে ব্যাঙ্কের কাজকর্মই শুরু হতে পারে না। দু’জনকেই পৌঁছতে হয় পৌনে দশটার মধ্যে। তাই তো সাড়ে আটটার মধ্যেই খেয়েদেয়ে নৃপেনবাবুকে বেরুতে হয়। ওঁর স্ত্রী মাধুরী বেহালার একটা স্কুলের শিক্ষয়িত্রী। ন’টা বাজতে বাজতেই উনিও বেরিয়ে যান। দু’জনেই ফেরেন সন্ধ্যের আগে-পরে।
ওঁদের দুটি ছেলেমেয়ে। মহুয়া বড়, মৃণাল ছোট। মহুয়া সামনের বছরই হায়ার সেকেন্ডারী দেবে। স্কুল আর কোচিং নিয়েই যে সকাল থেকে রাত ন’টা-সাড়ে ন’টা পর্যন্ত ব্যস্ত। এই পরিবারের একমাত্র দুঃখের কারণ মৃণাল। সে বোবা। এবং কালা। ডেফ্ অ্যান্ড ডাম্ব স্কুলে যায় কিন্তু লেখাপড়ায় বিশেষ ভাল না। তবে খুব ভাল ছবি আঁকতে পারে। যখনই সময় পায়, তখনই ছবি আঁকে। বছর দুয়েক আগে আকাদেমীতে যে মূক ও বধিরদের ছবির প্রদর্শনী হলো, তাতে যোগদান করে মৃণাল শুধু রাজ্যপালের বিশেষ পদক পায়নি, ওর তিনটে ছবিই তাজ বেঙ্গল হোটেল পনের হাজার টাকায় কিনে নিয়েছে।
অঘোরবাবুকে দিয়ে কোনো কাজ করাতে হলে লোকেদের কার শরণাপন্ন হতে হতো?
এই পরিবারের দুঃখের প্রধান কারণ কী?
নৃপেন সরকার কোথায় থাকতেন?
প্রদত্ত বিবৃতিগুলি পড়ুন।
(A) মহুয়ার পিতা নৃপেন সরকার।
(B) মাধুরীর পিতা ক্ষেত্র।
(C) পারুল কুসুমকুমারীর কন্যা।
(D) হারাধন অঘোর সরকারের পুত্র।
প্রদত্ত বিকল্পগুলিতে কোন্ দুটি বিবৃতি সত্য?
অঘোর সরকারের মৃত্যুর পর ঐ বাড়িতে কুসুমকুমারীসহ মোট কতজন সদস্য ছিল?
‘রাজ্যপাল’ কোন্ সমাস?
“যখনই সময় পায়, তখনই ছবি আঁকে।” এটি কোন্ শ্রেণীর বাক্য?
‘দূরান্তর’ পদটিতে সন্ধির কোন্ সূত্রের প্রয়োগ হয়েছে?
“অঘোর সরকারও বার্ধক্যের জন্য কাজকর্ম বেশ কমিয়ে দেওয়ায় ক্ষেত্র ছেলেকে উকিলবাবুর কাছে রেখে দেশে চলে গেল।”
বাক্যটির সাধুভাষার সঠিক রূপ কোনটি?
নির্দেশ : নিম্নে প্রদত্ত কবিতাটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলির (100 থেকে 105 নং প্রশ্ন) সর্বাপেক্ষা সঠিক উত্তরটি নির্বাচন করুন :
সবাই দেখছে যে, রাজা উলঙ্গ, তবুও
সবাই হাততালি দিচ্ছে।
সবাই চেঁচিয়ে বলছে : শাবাশ, শাবাশ!
কারও মনে সংস্কার, কারও ভয়;
কেউ-বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে;
কেউ-বা পরান্নভোজী, কেউ
কৃপাপ্রার্থী, উমেদার, প্রবঞ্চক;
কেউ ভাবছে, রাজবস্ত্র সত্যিই অতীব সূক্ষ্ম, চোখে
পড়ছে না যদিও, তবু আছে,
অন্তত থাকাটা কিছু অসম্ভব নয়।
গল্পটা সবাই জানে।
কিন্তু সেই গল্পের ভিতরে
শুধুই প্রশস্তিবাক্য-উচ্চারক কিছু
আপাদমস্তক ভিতু, ফন্দিবাজ অথবা নির্বোধ
স্তাবক ছিল না।
একটি শিশুও ছিল।
সত্যবাদী, সরল, সাহসী একটি শিশু।
নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায়।
আবার হাততালি উঠছে মুহুর্মুহু;
জমে উঠছে
স্তাবকবৃন্দের ভিড়।
কিন্তু সেই শিশুটিকে আমি
ভিড়ের ভিতরে আজ কোথাও দেখছি না।
শিশুটি কোথায় গেল? কেউ কি কোথাও তাকে কোনো
পাহাড়ের গোপন গুহায়
লুকিয়ে রেখেছে?
নাকি সে পাথর-ঘাস-মাটি নিয়ে খেলতে খেলতে
ঘুমিয়ে পড়েছে
কোনো দূর
নির্জন নদীর ধারে কিংবা কোনো প্রান্তরের গাছের ছায়ায়?
যাও, তাকে যেমন করেই হোক
খুঁজে আনো।
সে এসে একবার এই উলঙ্গ রাজার সামনে
নির্ভয়ে দাঁড়াক।
সে এসে একবার এই হাততালির ঊর্ধ্বে গলা তুলে
জিজ্ঞাসা করুক :
রাজা, তোর কাপড় কোথায়?
কবিতাটির মূল বিষয়বস্তু কী?
এখানে ‘উলঙ্গ’ বলতে বোঝানো হয়েছে
কবি এখানে সমাজের কোন্ দিকটি তুলে ধরেছেন?
(A) শাসকশ্রেণীর ভণ্ডামির বিরুদ্ধে জনগণের প্রতিবাদের দিক।
(B) শাসকশ্রেণীর ভণ্ডামি উপেক্ষা করে জনগণের স্তাবকতার দিক।
(C) শাসকশ্রেণীর নিষ্ঠুরতার সমর্থনে শিশুর স্তাবকতার দিক।
(D) শাসকশ্রেণীর নির্লজ্জতা ও শোষণ উপেক্ষা করে জনগণের নীরবতার দিক।
সঠিক বিকল্পটি নির্বাচন করুন।
“রাজা, তোর কাপড় কোথায়?” এই প্রশ্ন বুদ্ধিজীবী সমাজের থেকে উচ্চারিত হয় না কেন?
কবিতাটিতে মূলতঃ কোন্ অলঙ্কারের প্রয়োগ করা হয়েছে?
“নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায়।” এটিকে সঠিক গদ্যরীতি অনুযায়ী লিখলে সঠিক রূপটি হবে
চম্স্কীর প্রস্তাব অনুযায়ী ভাষা অর্জনে একটি অন্তর্নিহিত দক্ষতা হলো বিশিষ্ট মানবসংক্রান্ত জৈবিক উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বৈশিষ্ট্য। এই উত্তরাধিকার কী নামে পরিচিত?
একটি ভাষার ক্ষুদ্রতম অর্থবহ ধ্বনির এককের জন্য ব্যবহৃত পরিভাষাটি হলো
2 থেকে 3 মাস বয়সী শিশুরা মুক্ত স্বরধ্বনি উচ্চারণ করতে সমর্থ হয়। এই ধ্বনিগুলি কীসের উদাহরণ?
অঙ্কিতা ছটি বিভিন্ন ভাষা বুঝতে এবং বলতে পারে। তার ভাষা যোগ্যতা তাকে বানিয়েছে একজন
তুমি কোড-মিক্সিং, কোড-সুইচিং, শিশুদের ভাষা এবং গুপ্ত ভাষা-বিষয়ক অধ্যয়নে উৎসাহী। নীচের কোন্ শাখাটি এই ধরনের বিষয় অধ্যয়নের জন্য তোমার প্রয়োজন?
কোন্ ক্ষেত্রটি বৈসাদৃশ্যগত তুলনামূলক বিশ্লেষণের অংশ নয়?
আপনি দেখলেন যে আপনার ইংরেজী ভাষা শিক্ষক ক্লাসে স্বচ্ছন্দে মাতৃভাষা ব্যবহার করছেন। তিনি কোন্ পদ্ধতি ব্যবহার করছেন?
কোনো বিশদ বিবরণ যুক্ত না করে সংক্ষিপ্তভাবে লিখনের যোগ্যতা যার দ্বারা স্পষ্ট ও যথাযথ বর্ণনাকে উপেক্ষা করা যায় তাকে বলা হয়
স্বরগত প্রকাশভঙ্গী কীসের দ্বারা সঠিকভাবে বিচার করা যায়?
একটি ক্লাসরুমের বসার ব্যবস্থা শিথিল হওয়া উচিত। কারণ—
প্রাথমিক স্তরে পঠন দক্ষতা মূল্যায়নের জন্য কোন্ বিষয়ে জোর দেওয়া সর্বাধিক গুরুত্বপূর্ণ?
সক্রিয় সংযোগসাধন নিশ্চিত করার জন্য প্রয়োজন
ইংরেজী ব্যাকরণ শিক্ষণের মূল উদ্দেশ্য হলো
প্রাথমিক স্তরে ছাত্র-ছাত্রীদের মধ্যে লিখন দক্ষতা বিকাশের ক্ষেত্রে একজন শিক্ষকের কোন্ বিষয়ে লেখার জন্য ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করা উচিত?
আপনি আপনার ক্লাসের শিক্ষার্থীদের ব্যক্তিগত পার্থক্যগুলিকে চিহ্নিত করতে চান। এই উদ্দেশ্যে নীচের কোনটি আপনি ব্যবহার করবেন?
নির্দেশ : নিম্নে প্রদত্ত গদ্যাংশটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলির (121 থেকে 128 নং প্রশ্ন) সঠিক উত্তর নির্বাচন করুন :
মাথা ও চারপাশ খোলা ছটা জিপ একসঙ্গে স্টার্ট নিল। যদিও ঠিক পরপরই ছুটছিল না সেগুলি। স্মার্ট গাইড আর ততোধিক সাদামাটা, ছোটখাটো ক্ষয়া চেহারার চালক। মুহূর্তমধ্যে গাড়ি এমন গতিতে উঁচু-নিচু টিলা পাথর ভেঙে ছুটতে শুরু করল যে বসে থাকার থেকে সামনের হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে থাকাই শ্রেয় মনে হচ্ছিল।
দু-একটা মোড় ঘুরতেই বৃষ্টিস্নাত জঙ্গল থেকে স্বাদু বাতাস ও কাঁচা পাতার গন্ধ চারপাশ যেন গিলে নিতে থাকল। ভোরের আলোয় তখন শাল, বাঁশ, আমলা, জাম, বট, মহুয়া, পলাশ, কেন্দু পাতার গাছ ঝলমল করছে। গাইডের নাম গাড়িতে ওঠার সময়ই জানা গিয়েছিল। সেই তেজস নামে একমাথা ঝাঁকড়া চুল ওড়ানো ছেলেটি জানিয়ে যাচ্ছিল এই জঙ্গলে বাইশ রকম জন্তু আর আড়াইশো ধরনের পাখি আছে। সে বলতেই থাকল, বাঘ দেখতেই এখানে আসা, তবু চিতাবাঘ, শ্লথ, নীলগাই, ছিট হরিণ, বুনো কুকুরও এই অরণ্যের সৌন্দর্য বৃদ্ধি করেছে ইত্যাদি ইত্যাদি।
এই জঙ্গলের সবটাই কাঁচা পথ। কোথাও পাথুরে মাটি কেটে সমান করে বাঁধানো পথ তৈরি হয়নি। সুমা দৃশ্য শব্দ গন্ধ গিলে নিচ্ছিল গোগ্রাসে। চ্যাপটা কালচে চওড়া পাথরের ওপর বয়ে যাওয়া ঝিরঝিরে নদী পেরোল কয়েকটা। কোথাও কোনো আবর্জনা, প্লাস্টিকের ঠোঙা নেই। এমনকী প্রবেশ পথে কেউ জলের বোতল নিয়ে ঢুকলে সেটা রেজিস্টারে লিখতে হয় এবং ফেরার সময় দেখাতে হয়। কিছুই জঙ্গলে ফেলে আসা যাবে না। সুমা যুগপৎ অবাক আর মুগ্ধ হচ্ছিল। কতক্ষণ যে ওদের গাড়ি পাক খেতে খেতে গভীরে ঢুকে যাচ্ছিল খেয়াল থাকছিল না। মাঝে মাঝে সামনে পিছনের গাড়ি কাছে আসছিল, আবার দূরত্ব তৈরি হচ্ছিল। ক্রমশ বাঁপাশে অরণ্য ও ডানদিকে কালো বাদামি পাথরের ঢাল খাদ হয়ে নিচের সবুজ চাদরে মোড়া উপত্যকায় নেমে গেছে। খানিক খানিক এগিয়ে এই গাড়ি দাঁড়িয়ে পড়ছিল। সুমা জিজ্ঞেস করলে তেজস উত্তর দেয়, বাঁদর হল্লা করলেই ওরা বোঝে আশপাশে বাঘ আছে। তবে সে ডাকও খুব জোরালো নয়। অন্য প্রাণীদের প্রতি সতর্কবাণী। ডানদিকের ওই চাতালের ওপর বাঘিনি ও তার দুই সন্তানকে নিয়ে রোদ পোহাতে দেখেছে গতকাল। বাঘিনি ওই পাথরের নিচে শুরু হওয়া পরিত্যক্ত গুহাগুলোর কোনো একটায় থাকে। বাচ্চা নিয়ে শিকার ধরতে আজ হয়তো দূরে চলে গেছে।
নির্জন বনপথে সশব্দ জিপের চাকা খসখসে শব্দ তুলে লাফাতে লাফাতে চলে। হরিণ এ পথে অজস্র। মালাবার হর্নবিল, হাতের পাতার মতো বড় প্রজাপতির দল মাঝে মাঝেই রঙের তরঙ্গ তুলে এপাশ থেকে ওপাশে চলে যাচ্ছে। গত রাতের বৃষ্টির জমা জল কাদায় মিশে কালচে কমলা রং ছিটকে দিচ্ছে চারধার।
তেজসের চেহারা কেমন ছিল?
নিম্নে প্রদত্ত বিবৃতি দুটি পড়ুন :
বিবৃতি (ক) : গাইডটি জানাল যে বৃষ্টিস্নাত জঙ্গল থেকে স্বাদু বাতাস ও কাঁচা পাতার গন্ধ ভেসে আসে।
বিবৃতি (খ) : বাঘ দেখাই এই জঙ্গল ভ্রমণের মূল উদ্দেশ্য হলেও বাইশ রকমের বিভিন্ন জন্তু ও আড়াইশো ধরনের পাখি এই জঙ্গলের সৌন্দর্য বৃদ্ধি করেছে—একথা গাইড জানাল।
প্রদত্ত বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করুন :
জঙ্গলে এসে কী দেখে সুমা অবাক হল?
গাড়ি জঙ্গলের মধ্যে মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ার কারণ হিসেবে তেজস সুমাকে কী উত্তর দিয়েছিল?
নীচের কোন্ দুটি ধনাত্মক শব্দের উদাহরণ?
(ক) সাদামাটা
(খ) ঝিরঝিরে
(গ) ঝলমল
(ঘ) খসখসে
‘পরিত্যক্ত’ শব্দটির বিশেষ্য রূপ কোনটি?
“সুমা দৃশ্য শব্দ গন্ধ গিলে নিচ্ছিল গোগ্রাসে।” বাক্যটিতে কয়টি কর্মকারক রয়েছে?
জঙ্গলটিতে বাইশ রকমের জন্তু থাকলেও গাইডটি বাঘ ছাড়াও বিশেষভাবে আরও কয় প্রকার জন্তুর নাম উল্লেখ করেছিল?
নির্দেশ : নিম্নে প্রদত্ত গদ্যাংশটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলির (129 থেকে 135 নং প্রশ্ন) সঠিক উত্তর নির্বাচন করুন :
পশ্চিমবঙ্গের লোকসংস্কৃতির বিভিন্ন ধারার প্রশাখাগত বিভাজন করতে গিয়ে প্রাবন্ধিক দেখিয়েছেন যে পশ্চিমবঙ্গের কোন কোন অঞ্চলে ‘নাটক’ ধারাটির কোন কোন প্রশাখা বিদ্যমান। এই বিভাজন অনুযায়ী উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় প্রচলিত রয়েছে বনবিবির পালা, পুরুলিয়ায় রয়েছে নাটুয়া, মেদিনীপুর এবং বর্ধমানে রয়েছে পুতুল নাচ, দিনাজপুরে রয়েছে খন, মালদায় ডোমনি এবং মুর্শিদাবাদ-মালদা-বীরভূম মিলিয়ে রয়েছে আলকাপ-পঞ্চরস।
মূলত মুর্শিদাবাদ জেলায় হলেও মালদা ও বীরভূমের কিছু অংশেও ‘আলকাপ’ বা ‘পঞ্চরস’ নামের এই লোকনাট্যশৈলী প্রচলিত। এই প্রাচীন লোকনাট্যের উৎপত্তির সময় বঙ্গভঙ্গ ও পরবর্তী রাজ্য বিভাজন হয়নি, তাই ভৌগোলিকভাবে কাছাকাছি থাকা বর্তমান বাংলাদেশের রাজশাহী জেলায় এবং পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য বিহারের পূর্ণিয়া জেলাসহ ঝাড়খণ্ডের দুমকা জেলাতেও এর প্রচলন রয়েছে। মূলত মুসলমান সম্প্রদায়ের লোকসংগীত হিসাবে পরিচিত এই নাট্যশৈলী পালাগানের একটি শাখা। বছর পঞ্চাশ আগেও এই আলকাপ-পঞ্চরস নাট্য অভিনয়ের সমান মর্যাদা পেত পূর্বোক্ত অঞ্চলগুলিতে। প্রসঙ্গত উল্লেখ্য, বাংলা সাহিত্যের অন্যতম বলিষ্ঠ লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের গল্প, উপন্যাসে আলকাপের প্রভূত উল্লেখ পাওয়া যায়। তিনি স্বয়ং আলকাপ গোষ্ঠীর অন্তর্ভুক্ত হয়ে পালাগানে অংশগ্রহণ করেছেন। সেই প্রত্যক্ষ অভিজ্ঞতা কাহিনী রূপ পেয়েছে তাঁর ‘মায়ামৃদঙ্গ’ উপন্যাসে। সেখানে তিনি দেখিয়েছেন, এই লোকনাট্যের কলাকুশলীরা কতটা যত্ন ও আগ্রহ নিয়ে অভিনয়টাকে নিজেদের প্যাশন করে তুলছেন; জীবনের অনেক কঠিন পরিস্থিতির মধ্যেও। সাধারণ নাট্যাভিনয়ের সঙ্গে আলকাপের অনেক পার্থক্য রয়েছে। তার মধ্যে অন্যতম হল—আলকাপের কোনো লিখিত স্ক্রিপ্ট থাকে না; কলাকুশলী, অর্থাৎ যাঁরা অভিনয় করবেন, তাঁরা প্রথমে সকলে একসঙ্গে বসে নিয়ে কাহিনীটি শুনে নেন। পরে সেটি নিজের মনে মনেই জারিত করে মঞ্চে উঠে অভিনয়ের মাধ্যমে পরিবেশন করেন। আপাতভাবে মনে হতে পারে, বিষয়টির মধ্যে পেশাদারিত্বের অভাব রয়েছে। কারণ পূর্বলিখিত স্ক্রিপ্ট ও তদনুযায়ী রিহার্সাল ছাড়া অভিনয়ের পারফেকশনে পৌঁছতে পারে না ইত্যাদি। কিন্তু অন্য দিক থেকে দেখলে দেখা যায়, এই তথাকথিত স্ক্রিপ্টবিহীন নাট্য আঙ্গিকে কলাকুশলীরা পরস্পরের সঙ্গে মুখস্থ সংলাপ অভ্যাসের মাধ্যমে অভিনয় করেন না, বরং পরস্পরের ভাবনাবিশ্বের নিয়মিত খবর রাখতে হয় তাঁদের; যাতে করে মঞ্চে দর্শক-শ্রোতাদের সামনে অভিনয়ের সাবলীলতা অক্ষুণ্ণ থাকে। একজনের সংলাপ অন্যজনকে মনোযোগ সহকারে শুনে ও বুঝে নাটকের বিষয় ও প্রবাহ অনুযায়ী সংলাপ তৎক্ষণাৎ সৃজন করতে হয়। তাই কাজটিকে কোনমতেই অপেশাদার বলা যাবে না; উপরন্তু কাজটির মধ্যে গূঢ় অনুশীলন রয়েছে বলেই আমরা মনে করি। আরেকটি ব্যাপার, এই পূর্বলিখিত স্ক্রিপ্ট না থাকার কারণে চরিত্রগুলি নির্দিষ্ট হয় না; ফলত অকস্মাৎ কোনো অভিনেতা/অভিনেত্রী অনুপস্থিত বা অসুস্থ হলে অন্যরা অসুবিধায় পড়েন না; অভিনয় চালিয়ে যেতেও বিশেষ কোনো বাধা আসে না।
আলকাপের আসরসজ্জা উনিশ শতকের পালাগানের মতোই, অর্থাৎ মঞ্চ থাকে মাঝখানে। চতুর্দিকে দর্শক-শ্রোতারা ঘিরে বসেন। সাধারণত শীতের সময় বাগানের মধ্যে আলকাপের আয়োজন করা হয়ে থাকে। এছাড়া ছট পূজার পরে বা ছট উপলক্ষে মেলা আয়োজিত হলে আলকাপ-পঞ্চরসের আসর বসে। পূজা প্যান্ডেলের পাশেই অভিনীত হয়। আলকাপে এখনো দেখা যায় আসরবন্দনার ঐতিহ্য। অভিনয়ের শুরুতে একই গান দ্বারা সমস্ত দেবদেবীর আরাধনা করা হয়। প্রণাম জানিয়ে প্রার্থনা করা হয় ‘কণ্ঠে এসে বসার’ জন্য। মঞ্চের একদিকে ঢোল, করতাল, বাঁশি, হারমোনিয়াম, খঞ্জনিসহ বাদ্যযন্ত্রীরা বসে থাকেন। সময়ের সঙ্গে সঙ্গে এই বাজনাতেও আধুনিকীকরণ হয়েছে।
নিম্নে প্রদত্ত তালিকাটি মেলান :
| ক–তালিকা (স্থানের নাম) | খ–তালিকা (লোকসংস্কৃতি) |
|---|---|
| A. বর্ধমান | (i) নাটুয়া |
| B. মালদা | (ii) বনবিবির পালা |
| C. পুরুলিয়া | (iii) ডোমনি |
| D. দক্ষিণ চব্বিশ পরগনা | (iv) পুতুল নাচ |
প্রদত্ত বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করুন :
নিম্নে প্রদত্ত বিবৃতি দুটি পড়ুন :
বিবৃতি (ক) : ‘আলকাপ’ লোকনাট্যশৈলী মুর্শিদাবাদ-মালদা-বীরভূম অতিরিক্ত সীমান্তবর্তী বাংলাদেশ এবং পার্শ্ববর্তী রাজ্য বিহারের কোনো কোনো জেলায় দেখা যায়।
বিবৃতি (খ) : ‘আলকাপ’ মুসলমান সম্প্রদায়ের লোকসঙ্গীত হিসেবে পরিচিত হলেও এটি পালাগান নাট্যশৈলীর সমমর্যাদা পেত।
প্রদত্ত বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করুন :
নিম্নে প্রদত্ত আলকাপ পরিবেশনের পর্যায়গুলির সঠিক ক্রম কোনটি?
A. একজন অপরজনের সংলাপ মনোযোগ দিয়ে শোনেন।
B. তৎক্ষণাৎ বিষয় ও প্রবাহ অনুযায়ী সংলাপ সৃজন করেন।
C. কলাকুশলীরা একসাথে বসে কাহিনী শোনেন।
D. আসর বন্দনায় দেবদেবীর আরাধনা করতে হয়।
সঠিক বিকল্পটি নির্বাচন করুন :
আলকাপে একটি বিশেষ সুবিধার দিক রয়েছে। সেটি কী?
‘তদনুযায়ী’ কোন্ পদ?
“পূর্বলিখিত স্ক্রিপ্ট না থাকার কারণে চরিত্রগুলি নির্দিষ্ট হয় না”—বাক্যটিকে অস্ত্যর্থক নির্দেশক বাক্যে লিখলে সঠিক রূপ কোনটি হবে?
‘সৃজন’ শব্দটির সমার্থক শব্দ কোনটি নয়?
দ্বিতীয় ভাষা শিখন তত্ত্বের ক্ষেত্রে অর্জন (acquisition), পর্যবেক্ষণ (observation), স্বাভাবিক (natural), ইনপুট বা প্রসম্ভার (input), আধিপত্যশীল অনুকল্প (dominant hypothesis) পরিভাষাগুলি প্রদান করেছিলেন _____।
নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি শ্রেণিবিভাজন বা গ্রেডিং এবং ক্রমপর্যায় বা সিকোয়েন্স নীতির (principles of grading and sequence) সঙ্গে জড়িত?
আপনি দেখলেন যে আপনার ছাত্র-ছাত্রীদের কাছে লক্ষ্য ভাষার (target language) নমুনা উদ্ঘাটিত হবার এবং তাদের সেগুলি অনুকরণ (imitate) ও প্রতিক্রিয়া ব্যক্ত (respond) করার জন্য উৎসাহিত করার প্রয়োজন রয়েছে। উদ্দেশ্যটি সম্পন্ন করার জন্য কোন্ পদ্ধতিটি সবচেয়ে বেশি উপযুক্ত হবে?
শিশুর মধ্যে তার মাতৃভাষার বিকাশ বা উন্নয়নকে সাধারণভাবে শিশুটির কী হিসেবে মনে করা হয়?
একজন সক্রিয় শ্রোতা (active listener) অবিলম্বে বুঝতে পারে যে
ক্লাসে কবিতা শেখাতে গিয়ে শিক্ষিকা প্রথমে কবিতাটি পড়লেন, তারপর শিক্ষার্থীদের দলগত কার্যে (group work) নিযুক্ত করলেন। একটি দল কবিতাটির ভাববস্তু (theme) লিখল, অন্য দল কবিতার প্রধান চরিত্রটিকে বর্ণনা করার জন্য একটি চিত্র অঙ্কন করল এবং এর পরেও একটি দল কবিতাটির সারসংক্ষেপ (summary) লিখল। এই কার্যক্রমটির (activity) উদ্দেশ্য হল
দ্বিতীয় ভাষার শ্রেণিকক্ষগুলি সাধারণত বিভিন্ন ভাষার সঙ্গমস্থল। সেখানে শিক্ষকদের ভূমিকা হয়ে থাকে তাঁদের শিক্ষার্থীদের
শিক্ষার্থীরা ক্রিয়াপদের বিভিন্ন রূপ (tense forms), সংযোজক (connectors), পুরসর্গ (prepositions) এবং বিশেষণগুলি নির্ভুলভাবে ব্যবহার করতে পারছে কিনা তা দেখার জন্য আপনি একটি টেস্ট আইটেম বা পরীক্ষণ উপাদান তৈরি করলেন। এই পরীক্ষণ উপাদানে আপনার ব্যবহৃত নীতি বা অ্যাপ্রোচটি হলো
প্রারম্ভিক বছরগুলিতে শিশুরা দেওয়ালে, মেঝেতে এবং খাতাপত্রে আঁকিবুকি কাটে। ভাষা শিখনের এই পর্যায়টিকে কী বলা হয়?
যোগাযোগমূলক ভাষা শিক্ষণ (Communicative language teaching) _____-এর আন্তঃনির্ভরতার (inter-dependence) উপর জোর দেয়।
আপনাকে আপনার ক্লাসের শিক্ষার্থীদের শিখন প্রক্রিয়ার ‘অ্যানেকডোটাল রেকর্ড’ (anecdotal record) রাখতে হবে। এর জন্য আপনার _____ ব্যবহার করা দরকার।
ব্যাকরণ প্রসঙ্গে নিম্নলিখিত কোন্ বিবৃতিটি ঠিক?
শিশু এবং খুব ছোট বাচ্চারা যখন এমন একটি পরিবেশে বাস করে, যেখানে তাদের কাছে ভাষার উন্মোচন (exposure) ঘটে না অথবা তাদের কোনো ভাষাগত অভিজ্ঞতা হয় না—তখন তাদের ভাষার বিকাশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত (impaired) হয়। এই ক্ষতি অপরিশোধনীয় (irreversible)। নিম্নের কোন্ পরিভাষাটি এই দৃষ্টিভঙ্গিকে সমর্থন করে?
ব্যাকরণ শেখানো উচিত
আপনি আপনার ক্লাসে একটি ভাষা-সমৃদ্ধ পরিবেশ সৃষ্টি করতে চান। এর জন্য আপনার উচিত