By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 7 Feb 2026 Paper 1 Bengali, Question 102

Topic: Poem comprehension

Passage

নির্দেশ : নিম্নে প্রদত্ত কবিতাটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলির (100 থেকে 105 নং প্রশ্ন) সর্বাপেক্ষা সঠিক উত্তরটি নির্বাচন করুন :

সবাই দেখছে যে, রাজা উলঙ্গ, তবুও
সবাই হাততালি দিচ্ছে।
সবাই চেঁচিয়ে বলছে : শাবাশ, শাবাশ!
কারও মনে সংস্কার, কারও ভয়;
কেউ-বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে;
কেউ-বা পরান্নভোজী, কেউ
কৃপাপ্রার্থী, উমেদার, প্রবঞ্চক;
কেউ ভাবছে, রাজবস্ত্র সত্যিই অতীব সূক্ষ্ম, চোখে
পড়ছে না যদিও, তবু আছে,
অন্তত থাকাটা কিছু অসম্ভব নয়।

গল্পটা সবাই জানে।
কিন্তু সেই গল্পের ভিতরে
শুধুই প্রশস্তিবাক্য-উচ্চারক কিছু
আপাদমস্তক ভিতু, ফন্দিবাজ অথবা নির্বোধ
স্তাবক ছিল না।
একটি শিশুও ছিল।
সত্যবাদী, সরল, সাহসী একটি শিশু।

নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায়।
আবার হাততালি উঠছে মুহুর্মুহু;
জমে উঠছে
স্তাবকবৃন্দের ভিড়।
কিন্তু সেই শিশুটিকে আমি
ভিড়ের ভিতরে আজ কোথাও দেখছি না।

শিশুটি কোথায় গেল? কেউ কি কোথাও তাকে কোনো
পাহাড়ের গোপন গুহায়
লুকিয়ে রেখেছে?
নাকি সে পাথর-ঘাস-মাটি নিয়ে খেলতে খেলতে
ঘুমিয়ে পড়েছে
কোনো দূর
নির্জন নদীর ধারে কিংবা কোনো প্রান্তরের গাছের ছায়ায়?
যাও, তাকে যেমন করেই হোক
খুঁজে আনো।
সে এসে একবার এই উলঙ্গ রাজার সামনে
নির্ভয়ে দাঁড়াক।
সে এসে একবার এই হাততালির ঊর্ধ্বে গলা তুলে
জিজ্ঞাসা করুক :
রাজা, তোর কাপড় কোথায়?

Q102

কবি এখানে সমাজের কোন্ দিকটি তুলে ধরেছেন?
(A) শাসকশ্রেণীর ভণ্ডামির বিরুদ্ধে জনগণের প্রতিবাদের দিক।
(B) শাসকশ্রেণীর ভণ্ডামি উপেক্ষা করে জনগণের স্তাবকতার দিক।
(C) শাসকশ্রেণীর নিষ্ঠুরতার সমর্থনে শিশুর স্তাবকতার দিক।
(D) শাসকশ্রেণীর নির্লজ্জতা ও শোষণ উপেক্ষা করে জনগণের নীরবতার দিক।
সঠিক বিকল্পটি নির্বাচন করুন।

  1. (1) (A) এবং (D)
  2. (2) (B) এবং (D)Correct answer
  3. (3) (C) এবং (A)
  4. (4) (B) এবং (C)

Solution.

CBSE answer: (2)

উত্তর: (2) (B) এবং (D)

  1. (B) ঠিক: মানুষ রাজার ভণ্ডামি দেখেও উপেক্ষা করে 'শাবাশ' বলে স্তাবকতা করছে।
  2. (D) ঠিক: সবাই সত্য জানে কিন্তু চুপ, অর্থাৎ নির্লজ্জতা উপেক্ষা করে নীরব।
  3. (A) ভুল: কবিতায় জনগণ প্রতিবাদ করছে না।
  4. (C) ভুল: শিশুটি স্তাবক নয়, সে সত্যবাদী ও সাহসী।