By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 7 Feb 2026 Paper 1 Bengali, Question 124

Topic: Reading comprehension

Passage

নির্দেশ : নিম্নে প্রদত্ত গদ্যাংশটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলির (121 থেকে 128 নং প্রশ্ন) সঠিক উত্তর নির্বাচন করুন :

মাথা ও চারপাশ খোলা ছটা জিপ একসঙ্গে স্টার্ট নিল। যদিও ঠিক পরপরই ছুটছিল না সেগুলি। স্মার্ট গাইড আর ততোধিক সাদামাটা, ছোটখাটো ক্ষয়া চেহারার চালক। মুহূর্তমধ্যে গাড়ি এমন গতিতে উঁচু-নিচু টিলা পাথর ভেঙে ছুটতে শুরু করল যে বসে থাকার থেকে সামনের হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে থাকাই শ্রেয় মনে হচ্ছিল।

দু-একটা মোড় ঘুরতেই বৃষ্টিস্নাত জঙ্গল থেকে স্বাদু বাতাস ও কাঁচা পাতার গন্ধ চারপাশ যেন গিলে নিতে থাকল। ভোরের আলোয় তখন শাল, বাঁশ, আমলা, জাম, বট, মহুয়া, পলাশ, কেন্দু পাতার গাছ ঝলমল করছে। গাইডের নাম গাড়িতে ওঠার সময়ই জানা গিয়েছিল। সেই তেজস নামে একমাথা ঝাঁকড়া চুল ওড়ানো ছেলেটি জানিয়ে যাচ্ছিল এই জঙ্গলে বাইশ রকম জন্তু আর আড়াইশো ধরনের পাখি আছে। সে বলতেই থাকল, বাঘ দেখতেই এখানে আসা, তবু চিতাবাঘ, শ্লথ, নীলগাই, ছিট হরিণ, বুনো কুকুরও এই অরণ্যের সৌন্দর্য বৃদ্ধি করেছে ইত্যাদি ইত্যাদি।

এই জঙ্গলের সবটাই কাঁচা পথ। কোথাও পাথুরে মাটি কেটে সমান করে বাঁধানো পথ তৈরি হয়নি। সুমা দৃশ্য শব্দ গন্ধ গিলে নিচ্ছিল গোগ্রাসে। চ্যাপটা কালচে চওড়া পাথরের ওপর বয়ে যাওয়া ঝিরঝিরে নদী পেরোল কয়েকটা। কোথাও কোনো আবর্জনা, প্লাস্টিকের ঠোঙা নেই। এমনকী প্রবেশ পথে কেউ জলের বোতল নিয়ে ঢুকলে সেটা রেজিস্টারে লিখতে হয় এবং ফেরার সময় দেখাতে হয়। কিছুই জঙ্গলে ফেলে আসা যাবে না। সুমা যুগপৎ অবাক আর মুগ্ধ হচ্ছিল। কতক্ষণ যে ওদের গাড়ি পাক খেতে খেতে গভীরে ঢুকে যাচ্ছিল খেয়াল থাকছিল না। মাঝে মাঝে সামনে পিছনের গাড়ি কাছে আসছিল, আবার দূরত্ব তৈরি হচ্ছিল। ক্রমশ বাঁপাশে অরণ্য ও ডানদিকে কালো বাদামি পাথরের ঢাল খাদ হয়ে নিচের সবুজ চাদরে মোড়া উপত্যকায় নেমে গেছে। খানিক খানিক এগিয়ে এই গাড়ি দাঁড়িয়ে পড়ছিল। সুমা জিজ্ঞেস করলে তেজস উত্তর দেয়, বাঁদর হল্লা করলেই ওরা বোঝে আশপাশে বাঘ আছে। তবে সে ডাকও খুব জোরালো নয়। অন্য প্রাণীদের প্রতি সতর্কবাণী। ডানদিকের ওই চাতালের ওপর বাঘিনি ও তার দুই সন্তানকে নিয়ে রোদ পোহাতে দেখেছে গতকাল। বাঘিনি ওই পাথরের নিচে শুরু হওয়া পরিত্যক্ত গুহাগুলোর কোনো একটায় থাকে। বাচ্চা নিয়ে শিকার ধরতে আজ হয়তো দূরে চলে গেছে।

নির্জন বনপথে সশব্দ জিপের চাকা খসখসে শব্দ তুলে লাফাতে লাফাতে চলে। হরিণ এ পথে অজস্র। মালাবার হর্নবিল, হাতের পাতার মতো বড় প্রজাপতির দল মাঝে মাঝেই রঙের তরঙ্গ তুলে এপাশ থেকে ওপাশে চলে যাচ্ছে। গত রাতের বৃষ্টির জমা জল কাদায় মিশে কালচে কমলা রং ছিটকে দিচ্ছে চারধার।

Q124

গাড়ি জঙ্গলের মধ্যে মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ার কারণ হিসেবে তেজস সুমাকে কী উত্তর দিয়েছিল?

  1. (1) বাঁদরের হল্লা শুনলে বাঘ বেরিয়ে আসে গাড়িকে আক্রমণ করার জন্য।
  2. (2) বাঁদরের হল্লা শুনলে বাঘিনি সতর্ক হয়ে যায় তার শিশুগুলিকে রক্ষার জন্য।
  3. (3) বাঁদরের হল্লা শুলনে গাইড ও গাড়ি চালক বুঝতে পারে বাঘ কাছেই কোথাও রয়েছে।Correct answer
  4. (4) বাঁদরের হল্লা শুনলে পর্যটকরা বুঝতে পারে বাঘ আশেপাশে নেই বলে তারা নিরাপদ।

Solution.

CBSE answer: (3)

উত্তর: (3) বাঁদরের হল্লা শুনলে গাইড ও চালক বোঝে বাঘ কাছেই আছে

  1. তেজস বলেছিল, "বাঁদর হল্লা করলেই ওরা বোঝে আশপাশে বাঘ আছে।" এখানে 'ওরা' মানে গাইড ও চালকেরা।
  2. তাই বাঘ দেখার আশায় গাড়ি মাঝে মাঝে থামছিল।

সতর্কতা: বাঘের গাড়ি আক্রমণ (1) বা বাঘিনির শিশু রক্ষা (2)-র কথা গদ্যে নেই; (4) উল্টো কথা বলে।